Lifestyle

এও এক হোলি, তবে রং থাকেনা, ঠান্ডা জল ঢালা হয় সকলের গায়ে

হোলি তবে হোলি নয়। টোমাটিনা উৎসবে যেমন টমেটো মাখিয়ে প্রায় হোলি হয়। তেমনই এখানে হয় জলের হোলি। যেখানে ঠান্ডা জল ঢালা হল সকলের গায়ে।

ভারতে হোলি মানেই তো রংয়ের রংবাজি। তবে এত রং বিশ্বের অন্য কোথাও খেলা হয়না। তবে হোলির মত উৎসব ভারতের বাইরেও রয়েছে। যেমন এই বসন্তেই এক উৎসব পালিত হয়, যেখানে স্রেফ সাদা জল ঢেলে দেওয়া হয়। তাও আবার ঠান্ডা।

যেখানে পথচলতি মানুষকেও রেয়াত করেননা এই জলের হোলিতে মেতে ওঠা মানুষজন। রাস্তায় গাড়িতে থাকা মানুষের গায়েও ঢেলে দেওয়া হয় জল।

সময়টা এপ্রিল মাস। ওই সময়ই এই জলের হোলি খেলা হয় থাইল্যান্ডে। সংক্রান নামে এই জলের হোলি স্থানীয়রা দারুণ উপভোগ করেন। তরুণ প্রজন্মই সবচেয়ে বেশি শামিল হয় এই উৎসবে। যাঁরা জল হাতে তৈরি থাকেন।

আর কোনও শুকনো পোশাক পরা মানুষ দেখলেই তাঁর গায়ে ঢেলে দেওয়া হয় জল। এমনকি পিচকারিও ব্যাবহার হয় এই জল ছোঁড়ার জন্য। হোলির মত সবটাই। শুধু রংটা বাদ। হোলিতে জলে রং থাকে। আর এখানে থাকে সাদা জল।

সংক্রান যেমন থাইল্যান্ডের এক আনন্দ উৎসব তেমন এর সঙ্গে শুধু জলক্রীড়া মিশে নেই। মিশে আছে নতুন বছরকে আহ্বান জানানোও। সংক্রান উৎসবের হাত ধরে থাইল্যান্ডে স্বাগত জানানো হয় নতুন বছরকে।

থাইল্যান্ডের সংক্রান উৎসব, ছবি – সৌজন্যে – উইকিমিডিয়া কমনস

তাই এই জলের হোলি খেলায় বাড়তি উৎসাহ যুক্ত হয়। গোটা দেশেই পালিত হয় এই জলের হোলি খেলা। এমনকি যাঁরা জল নিয়ে তৈরি থাকেন তাঁদের পাল্টা মোকাবিলার জন্য বাকিরাও রাস্তায় বার হন হাতে জল ভরা পিচকারি নিয়ে।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026