World

বাঁদরদের পিকনিকের ব্যবস্থা করেন স্থানীয় মানুষজনই, আয়োজন হয় এলাহি

বাঁদরদের জন্য বাৎসরিক একটি পিকনিকের বন্দোবস্ত করেন স্থানীয় মানুষজন। এটা এতদিন ধরে চলে আসছে যে তা কার্যত প্রথার রূপ পেয়েছে।

পিকনিক মানেই তো আনন্দ। তাতে যদি প্রচুর পরিমাণে পছন্দের খাবার পাওয়া যায় তাহলে তো কথাই নেই। বাঁদরদের জন্য এমনই এক এলাহি পিকনিকের আয়োজন হয় প্রতিবছর।

যেখানে তাদের জন্য মূলত নানা ধরনের ফলের বন্দোবস্ত করা হয়। থাকে লেটুসের মত পাতাও। ফলগুলিকে আবার সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়।

আশপাশের একটা বানরও এই পিকনিকে অংশ নিতে বাকি থাকেনা। সকলেই হাজির হয় দিনভর চুটিয়ে খাওয়া দাওয়া করতে। রসনা তৃপ্তি অবশ্যই পিকনিকের অন্যতম একটা দিক। তবে সেখানেই শেষ নয়। বিনোদনের আয়োজনও তো দরকার।

মানুষজন শুধু বাঁদরদের জন্য পিকনিকের খাবারের আয়োজনই করেন না, তাদের বিনোদনের দিকেও নজর রাখেন। এজন্য বাঁদরদের সামনে পরিবেশন করা হয় স্থানীয় নাচগান। নাচগান চলতে থাকে। সঙ্গে খেয়ে শেষ হয়না এত খাবার।

বাঁদরদের দিনটা কাটে স্বপ্নের মতন। থাইল্যান্ডের লোপবুরি এলাকায় এই বাঁদরদের পিকনিক জগৎবিখ্যাত। স্থানীয়রা মনে করেন বাঁদররা এই খাওয়াদাওয়া করে দিনটা ভাল করে কাটালে তা স্থানীয় মানুষের জন্য ভাল কিছু বয়ে আনবে।

এটাই প্রাচীন বিশ্বাস। আর সেই প্রাচীন বিশ্বাসের হাত ধরেই বছরের পর বছর ধরে চলে আসছে এই উৎসব আয়োজন। যেখানে বাঁদররা রসনা তৃপ্তি করে দিনটা কাটায়।

তাদের জন্য এই উৎসবে প্রায় ২ টন ফলের আয়োজন করেন স্থানীয়রা। যার মধ্যে থাকে কলা, তরমুজ, আনারস এবং এমন নানা ফল।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026