World

সমুদ্রের ধারে পড়ে আছে পোশাকহীন তরুণীর দেহ, ছুঁয়ে জানা গেল অন্য কথা

সমুদ্রের ধারে বালির ওপর পড়ে আছে এক মহিলার দেহ। শরীর প্রায় অনাবৃত। উর্ধ্বাঙ্গে একটি জামা লেপ্টে আছে। খবর পেয়ে পুলিশ এসে হাত দিতে বুঝল আসলে সত্যিটা কি!

যথেষ্ট পরিচিত সমুদ্রসৈকত। দিনভর সেখানে পর্যটকদের ভিড় লেগেই থাকে। সেখানেই একটা ধারে কয়েকজনের নজরে আসে বিষয়টি। সমুদ্রের ধারেই বালির ওপর পড়ে আছে এক মহিলার দেহ।

নিম্নাঙ্গ সম্পূর্ণ অনাবৃত। বুকের কাছ থেকে মাথা পর্যন্ত একটি শার্টে ঢাকা। নিথর দেহটা পড়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে কোনও তরুণীর দেহ।

যাঁদের নজরে সেটি প্রথমে পড়ে তাঁরাই দ্রুত পুলিশে খবর দেন। পুলিশ যখন আসে তখন দেহটি ঘিরে ধরেছেন কৌতূহলী মানুষজন।

পুলিশ এসে প্রথমে দেখে মনে করে এ নিশ্চয়ই শারীরিক অত্যাচারের পর হত্যার ঘটনা হবে। কোনও বিদেশিনী তরুণীকে এভাবে এখানে ফেলে যাওয়া হয়েছে। শরীরে পোশাক না থাকায় বিষয়টি আরও পরিস্কার হয় পুলিশের কাছে।

এতক্ষণ আশপাশে সকলে ঘিরে থাকলেও কেউ ওই দেহে হাত ছোঁয়াননি। পুলিশ এসেই প্রথম হাত দেয় দেহে। আর হাত ছোঁয়ানোর পর তারা যা বুঝতে পারে তা সত্যিই অবাক করা।

দেখে হুবহু কোনও তরুণীর অনাবৃত দেহ বলে মনে হলেও আসলে ওটি রবারের একটি পুতুল। তবে ছোটদের খেলার পুতুল নয়। ওটি একটি শারীরিক মিলনে সক্ষম পুতুল।

এই ধরনের পুতুলের চাহিদা বিভিন্ন দেশে বাড়ছে। যেখানে রক্ত মাংসের কোন নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক না হলেও অনুভূতিটা তেমনই হয়ে থাকে।

ওটি যে কোনও তরুণী নন, একটি পুতুল তা জানার পর অনেকেই হতবাক হয়ে চেয়ে থাকেন। ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের ব্যাং সান বিচে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026