World

সাপের গা ভর্তি সবুজ লোম, এমন সাপ কেউ কখনও দেখেনি

সাপের গা হয় চকচকে। একটি খোলসে ঢাকা। যা তারা মাঝে মাঝে পরিত্যাগও করে। কিন্তু সাপের গা লোমে ভরা! এমন সাপ কেউ কখনও দেখেননি।

যখন প্রথম সেটিকে এক ব্যক্তি দেখেন, তখন তিনি বিশ্বাস করতে পারেননি যে ওটা সাপ। কোনও একটি জীব হবে ভেবে সেটিকে একটি জলাকীর্ণ জায়গা থেকে তুলে নিয়ে আসেন বাড়িতে। তারপর একটি জল ভর্তি গোলাকার জায়গায় রেখে দেন।

কিন্তু জীবটা কি? উদ্ধার না করতে পেরে অবশেষে বন দফতরে খবর দেন। সেখান থেকে বিশেষজ্ঞেরা হাজির হন। তাঁরা ভাল করে পরীক্ষা করে জানান ওটি আদপে একটি সাপ!

শুনে প্রায় আঁতকে ওঠেন ওই ব্যক্তি। সাপ এমন লোমশ হয় নাকি! এ তো বিশ্বাস করাই কঠিন। কেউ বলে না দিলে এটাকে সাপ বলে বোঝাই যেত না।

সাপটির সারা গায়ে লম্বা লম্বা লোম। পুরো শরীরটাই লোমের নিচে হারিয়ে গেছে। কেবল মুখটা একটু বোঝা যাচ্ছে। সাপের গায়ে এমন লোম কেউ কখনও দেখেননি।

সাপের গায়ে লোম হয়না। তবে কি এটা সাপেরই একটি নতুন ধরন? প্রকৃতির খেয়ালে জন্ম নিল সাপের লোমশ ধরন! তা এখনও পরিস্কার নয়।

সাপটি পাওয়া গেছে থাইল্যান্ডের সাখন নাখন প্রদেশে। গত ২৬ ফেব্রুয়ারি সাপটিকে উদ্ধার করেন বছর পঞ্চাশের ওই ব্যক্তি।

এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর খবর ছড়িয়ে পড়ে বিভিন্ন সংবাদমাধ্যমে। অনেকের মতে আবার সাপটি কোনও বিশেষ প্রজাতির নয়, শ্যাওলা ভরা জলে দীর্ঘ সময় থাকতে থাকতে সাপটির গায়েও শ্যাওলা তৈরি হয়ে গেছে। তারফলে তার দেহ লোমে ভরা বলে মনে হচ্ছে। বিশেষজ্ঞরা সাপটিকে আরও পরীক্ষা করে দেখছেন।

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026