World

মানুষের দেখা নেই, মহানন্দে খেলায় মাতল শতাধিক ডলফিন

লকডাউনে মানুষের দেখা নেই। ফলে অনেক জায়গাতেই বন্যপ্রাণকে এমন জায়গায় মহানন্দে খেলতে বা ঘুরতে দেখা যাচ্ছে। যেমন দেখা গেল একটি বিশেষ প্রজাতির শতাধিক ডলফিনকে।

সমুদ্রে টহল দিচ্ছিল একটি জাহাজ। হঠাৎই নজরে পড়ে যে জাহাজটির পাশে পাশে একদল ডলফিন চলেছে। অবাক হয়ে যান টহলরত আধিকারিকরা। এমন একঝাঁক বটলনোজ ডলফিন সহজে দেখা যায়না। বিষয়টি নজর কাড়ল থাইল্যান্ডের মু কো সিমিলান ন্যাশনাল পার্ক আইল্যান্ডস-এর আধিকারিকদের। তাঁরা প্রথমে কিছুটা অবাকই হয়ে যান। এমন বিরল দৃশ্য বড় একটা দেখা যায়না আন্দামান সাগরের বুকে।

এখন থাইল্যান্ডের সব জাতীয় উদ্যানই বন্ধ আছে। তবে আধিকারিকরা জলে প্রয়োজনমত টহল দিচ্ছেন। সেইসময়ই এই প্রজাতির ডলফিনগুলিকে জলে মহানন্দে খেলতে দেখেন তাঁরা। সাধারণ সময়ে এই জলে জাহাজের আনাগোনা থাকে। মানুষ ভেসে বেড়ান এখানে। বোট চলে। ফলে এখানে এসব ডলফিন খেলতে হাজির হয়না। লকডাউনের জেরে এখন স্তব্ধ গোটা বিশ্ব। এতদিন ওই জলে মানুষের উপদ্রব বন্ধ থাকায় বোধহয় সাহস পেয়েছিল ডলফিনগুলি।

ওই আধিকারিকরা জানান, তাঁদের মনে হচ্ছিল যেন ডলফিনগুলি তাঁদেরই ধন্যবাদ জানাচ্ছিল। খেলতে খেলতে তারা জাহাজের খুব কাছে চলে আসছিল। ভয়ও পাচ্ছিল না। একসঙ্গে বটলনোজ ডলফিনের এমন ঝাঁক তাঁরা আগে বড় একটা দেখেননি বলেই জানিয়েছেন আধিকারিকরা। বিশ্বের প্রায় সব শহরই সুনসান। সেখানে তাই মাঝেমধ্যেই দেখা মিলছে গহন অরণ্যের জন্তু জানোয়ারদের। সমুদ্রেও তেমনই হয়েছে। সেখানেও মানুষের আনাগোনা বন্ধ হওয়ায় নিজেদের স্বাভাবিক ছন্দ ফিরে পেয়েছে জলের প্রাণ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026