Lifestyle

আজব কাণ্ড, মহানন্দে জুতো চিবিয়ে খাচ্ছেন মানুষ

জুতো, ব্যাগ কোন পাগলে খায়। আবার এত সুন্দর শিল্পকলাকে পেটে ঢুকিয়ে শিল্পীদের কাজের মর্যাদাহানি করতে আবার মন চায়না অনেকেরই।

আসুন, দেখুন আর কামড় বসান হাই হিল জুতোয়। স্বাদ নিন পৃথিবীর অন্যতম সেরা খাবারের। পকেটে যদি আরেকটু বেশি রেস্ত থাকে, তাহলে চেখে দেখতে পারেন ভ্যানিটি ব্যাগও। নিশ্চিত, এক কামড়ে তৃপ্ত হবে না মন। আরও কয়েকটা ব্যাগ আর জুতো না খেয়ে ছাড়তেই পারবেননা দোকান।

ভাবছেন, মাথা খারাপ হয়ে গেল নাকি! জুতো, ব্যাগ কোন পাগলে খায়! আরে মশাই, খায় খায়! মার্কিন মুলুকের টেক্সাসের শহর হিউস্টনের বাসিন্দারাই তো জুতো আর ব্যাগ খেতে ভারি ভালবাসেন। মহানন্দে খাচ্ছেন। যাকে বলে জমিয়ে খাচ্ছেন।

আর তাঁদের সেই পছন্দের লোভনীয় খাবার সরবরাহ করছে বিখ্যাত চকোলেট প্রস্তুতকারক সংস্থা ‘ক্যাকাও অ্যান্ড কার্ডামম’। অদ্ভুত উদ্ভট আকারের চকোলেট বার তৈরিতে যাদের জুড়ি মেলা ভার।

চকোলেট বলতে সকলের চোখের সামনে কি ভেসে ওঠে? আয়তকার বা লজেন্সের মত দেখতে একটি গাঢ় বা হালকা বাদামি রঙের সুস্বাদু খাদ্য। চিরাচরিত সেই ধারণাতেই বড়সড় আঘাত হেনেছে ‘ক্যাকাও অ্যান্ড কার্ডামম’। চকোলেটের স্বাদ আর চেহারা, দুয়ের ক্ষেত্রেই বিপ্লব ঘটিয়েছে এই সংস্থা।

সাধারণ মানুষের চোখ চকোলেটকে সাধারণ আকারে দেখতে অভ্যস্ত। সেই গতে বাঁধা অভ্যাস আমূল পাল্টে গেছে পৃথিবীর অত্যন্ত জনপ্রিয় চকোলেট প্রস্তুতকারী সংস্থার চমকদার কেরামতিতে। সেই জাদুপ্রক্রিয়ায় দরকার তরল গরম চকোলেটের স্রোত আর ফাইবারের ছাঁচ। যা আকৃতিতে স্টাইলিশ হাইহিল জুতো বা ব্যাগের মত।

সেই ছাঁচে ধীরে ধীরে তরল চকোলেট ঢেলে প্রথমে তাকে নির্দিষ্ট আকৃতি দেওয়া হয়। তারপর ছাঁচ কেটে বার করে আনা হয় জুতো বা ব্যাগের মত দেখতে চকোলেট বারকে। এরপর ভোজ্য রং দিয়ে বেগুনি, নীল, লাল, ধূসর ইত্যাদি নানা রঙে রাঙিয়ে তোলা হয় বারগুলিকে।

চিকচিক করে এমন একধরনের উজ্জ্বল ভোজ্য পদার্থ দিয়ে শেষ হয় রাশি রাশি চকোলেটের গ্রুমিং। তারপর তাদেরকে সুন্দর করে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয় দোকানের কাচের শোকেসে।

গন্ধ বর্ণ স্বাদ অনুসারে যার একেকটার একেকরকম দাম। ৫০ ডলার থেকে মোটামুটি দাম শুরু। এছাড়া আরও নানা ছাঁচের চকোলেট বানানোতেও ভালোই হাতযশ আছে ‘ক্যাকাও অ্যান্ড কার্ডামম’-এর।

এত সুন্দর শিল্পকলাকে পেটে ঢুকিয়ে শিল্পীদের কাজের মর্যাদাহানি করতে আবার মন চায়না অনেকেরই। তাই তাঁরা চকোলেটগুলিকে হয় দূর থেকে দেখেই জিভকে পরিতৃপ্ত করেন। কেউ আবার জুতো বা ব্যাগ চকোলেট কিনে নিয়ে গিয়ে বাড়িতে সেগুলিকে সযত্নে সাজিয়ে রাখেন অতিথিদের তাক লাগিয়ে দেওয়ার জন্য।

আবার অনেক ক্রেতা ভাবেন, ইশ, শেষে কিনা জুতো চকলেট খেতে হবে। সেই ভয়েই তাঁরা চকোলেট দেখাতেই ক্ষান্ত হন। খাবার দিকে পা বাড়ান না। জুতো বা ব্যাগ ভক্ষণ থেকে শতহস্ত দূরেই থাকতে স্বচ্ছন্দ বোধ করেন তাঁরা।

তাহলে কি করবেন ভাবছেন? জুতো বা ব্যাগ চকোলেট খাবেন? নাকি দেখবেন? তবে যাঁরা খাচ্ছেন তাঁরা কিন্তু বেজায় খুশি। কড়মড় করে চিবিয়ে নিমেষে সাবাড় করে দিচ্ছেন হাইহিল জুতো বা ভ্যানিটি ব্যাগ।

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026