আকাশপথে আক্রমণ, ১০ জঙ্গিকে খতম করল সেনা

ফাইল : এফ-১৬ যুদ্ধবিমান

তালিবানরা সরকারিকর্মী, সুরক্ষাকর্মী ও বন্দিদের বিচার করার জন্য নিজেদের একটা আদালত তৈরি করেছে। সেই ছায়া আদালত শনিবার গুঁড়িয়ে দিল আফগান সেনা। আকাশপথে যুদ্ধ বিমান নিয়ে হামলা চালানো হয় আফগানিস্তানের কাপিসা প্রদেশের নিজরাব জেলায়। আকাশপথে বিমান হানায় ১০ তালিবান জঙ্গির ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে দাবি করেছে আফগান সেনা।

শনিবার সকালে চালানো এই হামলাকে বড়সড় সাফল্য হিসাবেই দেখছে আফগান সেনা। তবে এ বিষয়ে তালিবানের তরফে এখনও কিছু জানানো হয়নি।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)