Lifestyle

হাতের মুঠোয় বিরল সুযোগ, অচেনা রূপে ধরা দেবে শ্বেতপাথরের অমর কীর্তি

হাতের মুঠোয় এবার এসে পড়ল এক বিরল সুযোগ। এমন সুযোগ পাওয়া সহজ কথা নয়। জ্যোৎস্না আলোয় এবার ধরা দিতে চলেছে শ্বেতপাথরের অমর কীর্তি।

জ্যোৎস্নার আলোর স্নিগ্ধতা সর্বত্রই সুন্দর। তবে তা আরও সুন্দর হয়ে ওঠে যখন তা শ্বেতপাথরের ওপর পড়ে। চাঁদের সেই আলো যেন আরও অপরূপ হয়ে ওঠে। অপরূপ করে তোলে সেই শ্বেতপাথরের স্থাপত্যকে।

তাজমহল এমনই এক শ্বেতপাথরের স্থাপত্য কীর্তি যা শত শত বছর ধরে শুধু ভারতে নয়, সারা বিশ্বে সমানভাবে সমাদৃত। সেই তাজমহল সাধারণভাবে বিকেল পর্যন্ত খোলা থাকে সাধারণের দেখার জন্য।

জ্যোৎস্না রাতে সেই তাজমহলের রূপ যে ভুবন ভোলানো হয়ে ওঠে তা দেখার সুযোগ বড় একটা মেলে না। কিন্তু এবার সেই সুযোগ হাতের মুঠোয় আসতে চলেছে।

শারদ পূর্ণিমায় এবার ৪ রাতের জন্য খুলতে চলেছে তাজমহলের দরজা। শারদ পূর্ণিমা পড়ছে ৯ ও ১০ অক্টোবর। যাকে বাংলায় কোজাগরী পূর্ণিমা হিসাবেই সকলে জানেন।

যে রাতে মালক্ষ্মীর আরাধনায় মেতে ওঠে গোটা বাংলা। সেই রাত তো বটেই, তার আশপাশ মিলিয়ে মোট ৪ রাতের জন্য তাজমহলের দরজা সাধারণের জন্য খোলা থাকছে।

এএসআই–এর তরফে জানানো হয়েছে যেহেতু তাজমহল শুক্রবার বন্ধ থাকে, তাই শনিবার থেকে ৪ রাতের জন্য খোলা থাকবে তাজমহলের দরজা। সাধারণ মানুষ ভরা জ্যোৎস্না রাতে তাজমহলের অপরূপ রূপ দেখার সুযোগ পাবেন।

টিকিট যেদিন থেকে রাতের জন্য খুলছে তার আগের দিন তাজমহলের কাউন্টার থেকে পাওয়া যাবে। চাঁদের আলো তাজমহলের শ্বেতপাথরের ওপর পড়ে যে কী স্বর্গীয় সৌন্দর্যের আবহ তৈরি করে তা চর্মচক্ষে উপলব্ধি করার এই সুযোগ অবশ্যই খুব বড় পাওনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026