কুমিরের স্যুপ, ছবি – সৌজন্যে – ফেসবুক – @YoYarLay
স্যুপ তো স্বাস্থ্যকর খাবার। এবার অন্তর্জালে একটি স্যুপ ছড়িয়ে পড়েছে বিদ্যুতের গতিতে। যার নাম গডজিলা ব়্যামেন। আর পাঁচটা স্যুপের মতই একটি স্যুপ। শুধু স্যুপটির বিশেষত্ব হল স্যুপের বাটি থেকে বেরিয়ে এসেছে একটি কালো কুমিরের পা! যার একটি অংশ স্যুপে ডোবানো, আর আঙুলের প্রান্তটি স্যুপের বাটি থেকে বাইরে বেরিয়ে ঝুলছে। এটি নাকি খেতেও দারুণ।
কুমিরের পায়ের স্যুপ! অন্তত একটি ভিডিওতে থাকা মহিলার অভিব্যক্তি তাই বলছে। স্যুপটি কুমিরের পা দিয়ে তৈরি বলা হলেও তাতে ৪০ রকমের উপাদান পড়েছে। যা সবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর।
তাইওয়ানের একটি রেস্তোরাঁ এমন এক স্যুপ বানিয়ে কার্যত গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। ভয়ও পাইয়ে দিয়েছে। তাইওয়ান নিউজ এই খবরটি প্রকাশ করার পর বিশ্বের তামাম সংবাদমাধ্যম এই গডজিলা ব়্যামেন-এর খবরটি প্রকাশ করেছে।
এই কুমিরের পায়ের স্যুপ কুমিরের পা দিয়েই তৈরি। কুমিরের সামনের পা এই স্যুপ বানাতে কাজে লাগানো হয়। যা একটি কুমিরের খামার থেকে আনানো বলে জানা যাচ্ছে।
যে রেস্তোরাঁ এই স্যুপ বানাচ্ছে তারা পরিস্কার জানিয়েছে আগাম অর্ডার ছাড়া এই স্যুপ তারা সার্ভ করতে পারবেনা। দিনে মাত্র ২ জনকেই এই স্যুপ সার্ভ করতে পারবে তারা।
স্যুপে কুমিরের পা মূল আকর্ষণ হলেও তার সঙ্গে রয়েছে ডিম, বেবিকর্ন এবং আরও নানা উপাদান। স্যুপটিতে বেরিয়ে থাকা কুমিরের ওই কালো পা কার্যত বহু মানুষের খিদে উড়িয়ে দিয়েছে। খেতে ইচ্ছা হওয়ার চেয়ে অধিকাংশ মানুষের খাবার ইচ্ছে উবিয়ে দিচ্ছে এই তাইওয়ানি স্যুপ।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…