বিশ্বের সবচেয়ে বড় হিরে। তাও আবার ‘ডি’ কাট। ‘ডি’ কাট মানে, সেই হিরে যাতে কোনও রঙ নেই, অর্থাৎ যা সম্পূর্ণ ত্রুটিমুক্ত।
এমন ‘ডি’ কাট হিরে কার্যতই দুর্লভ। তায় আবার বিশ্বের সবচেয়ে বড় হিরে যা নিলামে উঠল। ১৬৩ দশমিক ৪১ ক্যারেটের হিরেটি ঝোলানো ছিল এক অপরূপ নেকলেসে।
নেকলেসটি হিরে আর পান্নার তৈরি। নেকলেসটির নাম ‘দ্যা আর্ট অফ গ্রিসোগোনো’। সেই নেকলেসে লকেটের মত ঝুলে থাকা হিরেটি জেনেভায় নিলামে ওঠে।
২০ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক থেকে শুরু হয় নিলাম। অনেকেই বোলি লাগাতে থাকেন। অবশেষে টেলিফোনে বোলি লাগান এক ব্যক্তি, দর দেন ৩৩.৫ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক। এর উপরে আর কেউ দর না হাঁকায় ওই দামেই বিক্রি হয়ে যায় হিরেটি।
ভারতীয় মুদ্রায় যার দাম দাঁড়ায় ২২১ কোটি ৪৮ লক্ষের কিছু বেশি। হিরে নিলামের ইতিহাসে নাতো এত বড় কোনও হিরে কখনও নিলামে উঠেছে, আর নাই তা এত দামে বিক্রি হয়েছে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…