Lifestyle

১ বছরে কয়েক লক্ষ টাকার ইডলি কিনলেন একজন, কত টাকার শুনলে চমকে যাবেন

একজন এক বছরে কত ইডলি কিনতে পারেন? এক ব্যক্তি কিন্তু কয়েক লক্ষ টাকার ইডলি কিনলেন ১ বছরে। কত লক্ষ টাকার ইডলি কিনলেন জানেন?

ইডলি একটি দক্ষিণ ভারতীয় খাবার হলেও দেশের প্রায় সব কোণায় ইডলি খাওয়ার চল রয়েছে। এটি যেমন তার সঙ্গে সঙ্গত দেওয়া সম্বর ডাল এবং নারকেলের চাটনি সহ খেতে সুস্বাদু, তেমনই এটি স্বাস্থ্যকর।

ফলে কাজের ফাঁকেও দোকানে বা রাস্তার স্টলে অনেকে ইডলি খেয়ে থাকেন। দক্ষিণ ভারতে তো আবার ইডলি অন্যতম প্রধান খাবারই। ইডলি যেমন সহজলভ্য, তেমন তার দামও আকাশছোঁয়া হয়না। সাধারণ মানুষের পক্ষে ইডলি কেনা খুব কঠিন হয়না।

ন্যায্যমূল্যে স্বাস্থ্যকর খাবার ইডলির চাহিদা দক্ষিণ ভারতে আবার আকাশছোঁয়া। সেখানেই হায়দরাবাদের বাসিন্দা এক ব্যক্তি কিন্তু দক্ষিণ ভারতীয় মানুষজনেরও চোখ কপালে তুলে দিয়েছেন ১ বছরে ইডলি কিনে।

অনলাইনে খাবার পৌঁছে দেওয়ার অন্যতম সংস্থা সুইগি একটি তালিকা প্রকাশ করেছে। যাতে দেখা গেছে ওই ব্যক্তি গত ১ বছরে অবাক করা অর্থের ইডলি কিনেছেন সুইগি মারফত।

গত ১ বছরে তিনি ৬ লক্ষ টাকার ইডলি কিনেছেন সুইগি থেকে। ইডলি প্রেমিক এই মানুষটি শুধু যে নিজে ১ বছরে ৬ লক্ষ টাকার ইডলি খেয়েছেন তা নয়, তিনি তাঁর বন্ধু, আত্মীয় সকলের জন্য অর্ডার করতেন। মোট ৮ হাজার ৪২৮ প্লেট ইডলি অর্ডার করেছেন তিনি।

সুইগি বলছে গত ১ বছরে হায়দরাবাদ, চেন্নাই এবং বেঙ্গালুরু থেকে সবচেয়ে বেশি ইডলি অর্ডার হয়েছে। যা স্বাভাবিক। কিন্তু তারপরই যে শহরগুলি পড়ছে তার মধ্যে রয়েছে কলকাতা, মুম্বই, দিল্লির মত শহরও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026