Lifestyle

প্রতি মিনিটে দেশে কতগুলি বিরিয়ানির অর্ডার দেওয়া হয়, সামনে এল সেই তথ্য

ভারতীয়রা বিরিয়ানি খেতে কতটা পছন্দ করেন? সে সম্বন্ধে একটা স্পষ্ট ধারনা পেলেন সকলে। জানা গেল প্রতি মিনিটে ভারতে কত প্লেট বিরিয়ানি অর্ডার করা হয়।

বিরিয়ানি খেতে পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা কম। ভারতীয়দের অন্যতম রসনা তৃপ্তির নাম বিরিয়ানি। বিরিয়ানির দোকানে গিয়ে বিরিয়ানি অর্ডার দেওয়ার পাশাপাশি এখন দারুণ সুবিধা হয়েছে অনলাইনে বিরিয়ানি অর্ডার দেওয়া।

যার ফলে কোথাও গিয়ে নয়, বাড়িতে বসেই হাতে পাওয়া যায় পছন্দের দোকানের বিরিয়ানি। সেই বিরিয়ানি খাওয়ায় ভারতীয়দের ভালবাসা এবার সামনে এল একটি তথ্যের হাত ধরে।

ভারতের অন্যতম একটি অনলাইন ফুড ডেলিভারি সংস্থা জানাচ্ছে ভারতে প্রতি ১ মিনিটে ১১৫টি বিরিয়ানি অর্ডার করা হয়। এই তথ্য ধরে এগোলে প্রতি ঘণ্টায় ভারতে বিরিয়ানি অর্ডার হয় ৬ হাজার ৯০০টি।

অর্থাৎ একদিনে ভারতে বিরিয়ানির প্লেট অর্ডার হয় ১ লক্ষ ৬৫ হাজার ৬০০টি। যা কার্যত বিরিয়ানি রসিক ভারতীয়দের কথাই সামনে আনে।

খতিয়ান বলছে ২০২১ সালে যেখানে ভারতে প্রতি মিনিটে বিরিয়ানি অর্ডার হচ্ছে ১১৫টি, সেখানে ২০২০ সালে সেই সংখ্যাটা ছিল ৯০। ফলে এক বছরের ব্যবধানে প্রতি মিনিটে বিরিয়ানি অর্ডার দেওয়া বেড়েছে ২৫টি করে।

সিঙ্গারা, প্রতীকী ছবি

এতো গেল বিরিয়ানির তথ্য। ভারতীয়দের আর এক পছন্দের খাবার সামোসা, যাকে বাংলায় মানুষ সিঙ্গারা নামে চেনেন। প্রতি মিনিটে ভারতীয়রা যত সিঙ্গারা অর্ডার করেন তা নিউজিল্যান্ডের জনসংখ্যার সমান। যা কার্যত চোখ কপালে তোলা তথ্য বলা যেতেই পারে। সিঙ্গারার অর্ডারের ৬ ভাগ কম হয় চিকেন উইংস অর্ডার করা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026