SciTech

চাঁদের ‘ডায়মন্ড রিং’ দেখলেন বিশ্ববাসী

একেই বলে বিস্ময়ের পর বিস্ময়। গোটা চাঁদটা পৃথিবীর ছায়ায় চাকতিতে চাকতিতে মিলে যাওয়ার পর লাল চাঁদ দেখে অবাক বিস্ময়ে চেয়েছিলেন অনেকে। পূর্ণিমার চাঁদ হোক বা অন্য কোনও দিন। এমন লালচে চাঁদের দেখা মেলে কই! পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সেই বিরল দৃশ্যের দিকে চোখ রেখে ঘড়ির কাঁটা ৭টা ৩৭ মিনিট ছুঁতেই ফের আর এক বিস্ময়। চাঁদের একটা কোণায় উঁকি দিল আসল চাঁদের চেহারা। যা এদিন পৃথিবীর অনেকটা কাছে। ফলে তার উজ্জ্বলতা ৩০ শতাংশ বেশি। সেই চাঁদের ওপর থেকে আস্তে আস্তে পৃথিবীর ছায়া সরতে লাগল। আর একটা কোণা ধরে বেরিয়ে আসতে আসল চাঁদ। সেই সময়েই একটা কোণা থেকে চাঁদের ঝলমলে দ্যুতি চমকে দিল সকলকে। এ তো ডায়মন্ড রিং!

পূর্ণগ্রাস সূর্যগ্রহণের ক্ষেত্রে চোখ ঝলসে দেয় ডায়মন্ড রিং। আর চাঁদের ক্ষেত্রে চোখ জুড়িয়ে দিল সন্ধের আকাশে সেই চাঁদের রূপ। অপরূপ সেই হীরক উজ্জ্বল কোণা বেয়ে যে চাঁদের আলো মানুষের চর্মচক্ষে ধরা দিল সে মহাজাগতিক সৌন্দর্য কেবল উপভোগ করা যায়, বলে বোঝানো অসম্ভব। ক্রমশ এরপর সরতে শুরু করল পৃথিবীর ছায়া। গ্রহণ মুক্তি শুরু হল চাঁদের। যা এখনও আকাশে চোখ মেললেই পরিস্কার চোখে পড়ছে।

মীন রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 6, 2026

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026