SciTech

এ চাঁদ প্রতিদিন দেখা চাঁদ নয়, সামনের পূর্ণিমায় অন্য চাঁদ দেখা দেবে আকাশে

আকাশে চাঁদ দেখে সকলেই অভ্যস্ত। কিন্তু আসন্ন পূর্ণিমায় এক অন্য চাঁদ সকলের জন্য অপেক্ষা করছে। যা দেখার জন্য অধীর আগ্রহে সারা বিশ্ব।

আকাশে চাঁদ, পূর্ণিমার চাঁদ, আধখানা চাঁদ, সবই দেখে অভ্যস্ত সাধারণ মানুষ। তাই তার মধ্যে কোনও আলাদা বিশেষত্ব নেই। কিন্তু কোজাগরী লক্ষ্মী ‌পুজোর দিন যে চাঁদ আকাশ আলো করে দেখা দেবে তা অন্য পূর্ণিমার চাঁদ নয়। অনেকটাই আলাদা।

এই চাঁদ আরও অনেক বেশি উজ্জ্বল হবে। অনেক বড় হবে। যা খালি চোখেই নজর কাড়বে। চারধার অন্ধকার থাকলে মনে হবে চাঁদের আলো যেন চারধার ধুয়ে দিচ্ছে।

বিজ্ঞানীরা জানাচ্ছেন, আসন্ন পূর্ণিমায় যে চাঁদ আকাশে দেখা যেতে চলেছে তা ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখাবে। সাধারণত চাঁদের আলো বা জ্যোৎস্না যেমন দেখে সকলে অভ্যস্ত তার চেয়ে চাঁদের আলো অনেক বেশি হবে ওইদিন।

৩০ শতাংশ বেশি উজ্জ্বল মানে যে কতটা আলো বেশি হবে তা অনুমেয়। শুধু তাই নয়, অন্য যেকোনও পূর্ণিমায় চাঁদকে যেমন দেখায় তার চেয়ে ১৪ শতাংশ বড় লাগবে এদিনের চাঁদকে।

ফলে চাঁদকে আরও বড় গোলাকার অতি আলোকিত এক বিস্ময় রূপে দেখার সুযোগ পেতে চলেছেন বিশ্বের সব প্রান্তের মানুষ। যা দেখার জন্য খালি চোখই যথেষ্ট। যে কারণে এদিনের চাঁদকে বলা হয় সুপারমুন।

কেন এত উজ্জ্বল? এর উত্তরের জন্য বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রয়োজন পড়েনা কারও। ওই সময় চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করবে। তাই এতটা উজ্জ্বল, এতটা বড় লাগবে তাকে।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026