Business

বাজেটে হতাশা, বাজার পড়ল প্রায় ১ হাজার পয়েন্ট

বাজেটের খুব দ্রুত প্রভাব পড়ে শেয়ার বাজারে। ভাল ইঙ্গিত পেলে চাঙ্গা। নাহলে ধস নামে সূচকে। শনিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশের সময় থেকেই পড়তে থাকে বাজার। আর বাজার এতটাই বাজেট থেকে হতাশ যে তা দিনের শেষ পর্যন্ত পড়েছে। এদিন বাজার বন্ধ হওয়ার সময় মুম্বই শেয়ার বাজারের সূচক সেনসেক্স পড়েছে ৯৮৮ পয়েন্ট। মাত্র আর ১২ পয়েন্ট পড়লে তা ১ হাজারের গণ্ডি পার করত। যা কার্যত ধস নামার শামিল।

মুম্বই শেয়ার বাজারের সূচকে বাজেট হতাশা যখন স্পষ্ট তখন নিফটিতেও তা পড়তে বাধ্য। পড়েছেও। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি এদিন ৩৭৪ পয়েন্ট পড়েছে। একদিনে নিফটির এতটা পতন বড় একটা দেখা যায়না। এদিন বাজার বন্ধ হওয়ার সময় নিফটি ৩৭৪ পয়েন্ট পড়ে দাঁড়ায় ১১ হাজার ৬৬১ পয়েন্টে। অন্যদিকে সেনসেক্স ৯৮৮ পয়েন্ট পড়ে দাঁড়ায় ৩৯ হাজার ৭৩৫ পয়েন্টে।

ভারতীয় শেয়ার বাজারের হতাশা এদিন অনেক শেয়ার ফেলে দিয়েছে। সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে পরিকাঠামো ক্ষেত্র ও ক্যাপিটাল গুডস ক্ষেত্র। এই ২টি ক্ষেত্রের শেয়ারগুলি এদিন সবচেয়ে বড় পতনের মুখ দেখেছে। পরিকাঠামো ক্ষেত্রে নির্মলা সীতারমন তেমন কোনও আশার আলো দেখাতে পারেননি বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। ফলে এসব শেয়ার বিক্রি করে দিয়েছেন অনেকে। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে কমবেশি ধাক্কা খেয়েছে বাজার।

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026