শ্রীলঙ্কা, ফাইল ছবি
পৃথিবীর অধিকাংশ মানুষই ডান হাতি। কিন্তু ব্যতিক্রমও আছে। কিছু মানুষ বাঁ হাতিও হন। তাঁরা বাঁ হাতেই সব কাজ করে থাকেন। এমনকি খেয়েও থাকেন। কিন্তু ভারতের কাছেই এমন একটি দেশ রয়েছে যেখানে বাঁ হাতে খাওয়ার অভ্যাস থাকলে না যাওয়াই ভাল।
কারণ সেখানে বাঁ হাতে কেউ খেলে তা ভাল নজরে দেখা হয়না। এ দেশে বাঁ হাত মানে নিজেকে পরিস্কার করার হাত। বিশেষত শৌচকর্ম করার পর বাঁ হাত হল নিজেকে পরিস্কার করে নেওয়ার হাত।
তাই সেই হাতে খাওয়া শ্রীলঙ্কায় একেবারেই ভাল চোখে নেওয়া হয়না। বিশেষত শ্রীলঙ্কার গ্রামাঞ্চলে তো একেবারেই নয়। সেখানে মানুষ বাঁ হাতকে নোংরা হাত বলে মনে করেন। যেহেতু তা শৌচকর্মের পর ব্যবহার হয়।
তাই কেউ যদি শ্রীলঙ্কায় বাঁ হাতে খাওয়ার চেষ্টা করেন তাহলে তা মোটেও শ্রীলঙ্কার মানুষ মেনে নিতে পারেননা। তাই যদি কেউ বাঁ হাতি হন তাঁকে কিন্তু শ্রীলঙ্কা গেলে সতর্ক থাকতে হবে।
যদিও শ্রীলঙ্কায় সারাবছরই ভিন দেশের পর্যটকের ভিড় লেগে থাকে। পর্যটন সে দেশের অর্থনীতির একটা বড় ভরসা। তাই বিদেশি পর্যটকদের ক্ষেত্রে শ্রীলঙ্কার শহরে বাঁ হাতি বিষয়টি হোটেলে বা রেস্তোরাঁয় মানিয়ে নিলেও নিতে পারে।
তবে গ্রামাঞ্চলে গিয়ে খেতে গেলে বাঁ হাতে খাবার ছোঁয়া কিন্তু খারাপ নজরেই দেখা হয়। কেউ এমনটা করলে শ্রীলঙ্কার মানুষ ক্ষুব্ধ এবং কড়া চোখে তাঁর দিকে চেয়ে দেখেন।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…