Lifestyle

এ হোটেলে বিনা পয়সায় রাত কাটাতে চাইলে বিসর্জন দিতে হবে গোপনীয়তা

হোটেলটি যথেষ্ট কেতাদুরস্ত। এখানে থাকার খরচও যথেষ্ট। কিন্তু এই হোটেলই একটা দারুণ অফার দিচ্ছে। নিজের গোপনীয়তা বিসর্জন দিতে পারলে এখানে রাত কাটানো যাবে বিনা খরচে।

এ হোটেলে থাকার খরচ সকলের পক্ষে বহন করা সম্ভব নয়। প্রথমসারির বিলাসবহুল হোটেল। সেই হোটেলের লবির ঠিক মাঝখানে রয়েছে একটি ঘর। সেই ঘরে কিন্তু একটি টাকাও খরচ না করে যে কেউ রাত কাটাতে পারেন।

কেউ যদি রাজি হন ওই ঘরে থাকতে, হোটেল তাঁর কাছ থেকে ওই ঘরে রাত কাটানোর খরচ নেবে না। এই অফার দিচ্ছে হোটেলই। কিন্তু কেন এমন সুযোগ দিচ্ছে তারা?

হোটেলের লবির মাঝে কার্যত সকলের যাতায়াত। সেখানেই রয়েছে ঘরটি। ঘরে রয়েছে ডবল বেড। রয়েছে অন্যান্য সুযোগ সুবিধা। তবে ঘরটির একটিই সমস্যা। ঘরটি তৈরি হয়েছে কাচ দিয়ে।

ফলে চারিদিক থেকে ঘরটি স্বচ্ছ। যে কেউ লবি দিয়ে যাতায়াত করতে গেলে ঘরের মধ্যে থাকা ব্যক্তির প্রতিটি পদক্ষেপ দেখতে পাবেন।

ফলে থাকবে না কোনও গোপনীয়তা। থাকবে না ব্যক্তিগত মুহুর্ত। যাকে জিরো সুইট বলে ব্যাখ্যা করেছে স্পেনের দ্বীপ শহর ইবিজা-র এই হোটেল।

কেন এমন আজব ঘর বানিয়ে রেখেছে হোটেল? হোটেলের তরফে জানানো হয়েছে, যাঁরা লজ্জা পান তাঁদের জন্য এ ঘর নয়। তবে এই ঘর থেকে রেডিও জকি বা কোনও রেডিও অনুষ্ঠান হতেই পারে। সেজন্য এই ঘরের তুলনা হয়না।

তাছাড়া কেউ যদি সাহস করে গোপনীয়তা বিসর্জন দিয়ে এ ঘরে রাত কাটাতে চান তাহলে তাঁর পকেট থেকে এক পয়সাও খসবে না। এমন নয় যে কেউ এখানে থাকেন না। বেশ কয়েকজন ইতিমধ্যেই এক রাত এই ঘরে কাটিয়ে ফেলেছেন।

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026