Lifestyle

এ দেশে বেড়াতে গেলে ভুলেও লাল কালি দিয়ে কিছু লিখবেন না

নীল, কালো, লাল, এই ৩ রকমের কালি লেখার জন্য ব্যবহার হয়ে থাকে। কিন্তু একটি দেশ রয়েছে যেখানকার মানুষ লাল কালির লেখা দেখলে ভীত হয়ে পড়েন।

লেখার জন্য পেনের দরকার। পেন দিয়ে লেখার সময় সাধারণভাবে ৩টি রংয়ের ব্যবহার সবচেয়ে বেশি দেখা যায়। নীল, কালো এবং লাল।

নীল বা কালো দিয়ে লেখাপত্র বেশি হয়। লাল কালি দিয়ে বিশেষ কিছু লেখা হয় বা শিক্ষকদের কাজে লাগে। সরকারি কাজেও অনেক সময় লাল কালির পেন লাগে।

কিন্তু এই লাল কালি একটি দেশে কার্যত মানুষের কাছে আতঙ্কের আর এক নাম। লাল কালির লেখা তাঁরা একেবারেই ভাল চোখে নেন না। বরং লাল কালিতে লেখা দেখলে তাঁরা প্রমাদ গুনতে শুরু করেন। ফলে সে দেশে লাল কালির পেন পাওয়াটাই দুষ্কর।

কেন লাল কালির পেনে এত ভয়? দক্ষিণ কোরিয়ার মানুষ বিশ্বাস করেন লাল কালি দিয়ে কেবল মৃত মানুষের নাম লেখা যায়।

যদি জীবিত কারও নাম ওই রং দিয়ে লেখা হয় তাহলে তাঁর জীবনে মৃত্যু বা খারাপ কিছু আসন্ন। কোনও লেখাও তাঁরা লাল কালি দিয়ে লেখা পছন্দ করেন না। কারণ লালকে তাঁরা মৃত্যুর রং বলে মনে করেন।

এমনকি লাল কালির পেন ওই দেশের শিক্ষকরাও ছাত্রছাত্রীদের খাতা দেখার জন্য ব্যবহার করেন না। সরকারি সিলমোহর বাদ দিলে লাল কালির ব্যবহার কেবল মৃত ব্যক্তির নাম লেখার ক্ষেত্রে ব্যবহার হয় দক্ষিণ কোরিয়ায়।

লাল রং ছবি আঁকা বা বাড়ি রং করা বা অন্য কাজে ব্যবহার হলেও লেখার জন্য লাল রং ব্যবহার দক্ষিণ কোরিয়ায় প্রায় হয়না। তাই দক্ষিণ কোরিয়ায় ঘুরতে গেলে লাল কালির পেন থেকে দূরত্ব বজায় রাখাই ভাল।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026