দক্ষিণ চিন সাগরে ক্রমশ চিনকে কোণঠাসা করা শুরু করল প্রতিবেশি দেশগুলি। চলতি সপ্তাহেই ভিয়েতনাম ও ফিলিপিন্স দক্ষিণ চিন সাগরে যৌথ সেনা মহড়া নিয়ে আলোচনায় বসতে চলেছে। সূত্রের খবর, সব ঠিকঠাক এগোলে যৌথ সেনা মহড়ার সিদ্ধান্ত এখন শুধু সময়ের অপেক্ষা। চিনকে রুখতেই তাঁদের এই পরিকল্পনা বলে মেনে নিয়েছে দুই দেশই। দক্ষিণ চিন সাগরে নিজেদের সর্বৈব প্রতিপত্তি কায়েম করার জন্য সেখানে কৃত্রিম দ্বীপ তৈরি করে সেনা ছাউনি গড়ে তুলেছে চিন। সাগরে টহল দিয়ে বেড়াচ্ছে চিনের যুদ্ধজাহাজ। এই অঞ্চলে বাণিজ্যের প্রধান ও একমাত্র রুট হল দক্ষিণ চিন সাগর। ফলে অর্থনৈতিক দিক থেকে এই সমুদ্রের গুরুত্ব প্রশ্নাতীত। বিশেষজ্ঞদের মতে, সেটাই নিজেদের দখলে রাখতে চাইছে চিন। চিনের এভাবে দক্ষিণ চিন সাগরের ওপর দখলদারি তৈরির প্রক্রিয়ায় বেঁকে বসেছিল ফিলিপিন্স। বিষয়টাকে ভাল চোখে নিচ্ছিল না ভিয়েতনামও। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের ধারণা মার্কিন যুক্তরাষ্ট্রও চিনের এই পদক্ষেপকে প্রথম থেকেই ভাল চোখে নিচ্ছে না। চিনের আধিপত্য কায়েমের চেষ্টাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দক্ষিণ চিন সাগরে মার্কিন রণতরীও পাঠিয়েছে ওয়াশিংটন। এবার প্রতিবেশি ভিয়েতনাম ও ফিলিপিন্সের এভাবে খোলাখুলি প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চিনকে অস্বস্তিতে ফেলল বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।
Read Next
World
September 16, 2026
ভারতের পড়শি দেশেও রয়েছে তাজমহল, কোথায় রয়েছে, কেমন দেখতে সেই তাজমহল
World
September 15, 2026
মহাকাশে তারা অস্ত্রসজ্জা করেছে, মেনে নিল বিশ্বের অন্যতম শক্তিধর দেশ
September 17, 2026
এআইয়ের বিরুদ্ধে এবার পথে নেমে আন্দোলন, মানুষ নয় আন্দোলন করল যন্ত্র মানবরা
September 17, 2026
৭৫ বছরেও নিজেকে সুন্দর রাখতে বাড়ি বিক্রি করে, সঞ্চয় শেষ করে ৪ কোটি খরচ করলেন বৃদ্ধা
September 16, 2026
ভারতের পড়শি দেশেও রয়েছে তাজমহল, কোথায় রয়েছে, কেমন দেখতে সেই তাজমহল
September 15, 2026
মহাকাশে তারা অস্ত্রসজ্জা করেছে, মেনে নিল বিশ্বের অন্যতম শক্তিধর দেশ
Leave a Reply