SciTech

মহাজাগতিক এক বিস্ময়ের অপেক্ষায় বিশ্ববাসী, কবে কখন দেখা যাবে এই অতি বিরল আশ্চর্য

মহাজাগতিক আরও এক বিস্ময় দেখার অপেক্ষায় বিশ্ববাসী। শর্ত একটাই, সূর্যকে পুরোপুরি অস্ত যেতে হবে। সন্ধে হলেই দেখা যাবে এই বিরলতম দৃশ্য। কবে কখন দেখা যাবে।

মহাকাশে নানা আশ্চর্য সব কাণ্ড ঘটে চলেছে। তবে তার অতি সামান্যই মানুষ দেখার সুযোগ পায়। তেমনই একটি মহাজাগতিক বিস্ময়কে চাক্ষুষ করার সুযোগ এগিয়ে আসছে। যা খালি চোখেই উপভোগ করতে পারবেন সকলে।

গ্রীষ্মের শুরু থেকেই বিষয়টি ক্রমশ স্পষ্ট হতে শুরু করবে। মার্চের শেষ বা এপ্রিলের শুরুতেই কি ঘটতে চলেছে তার ইঙ্গিত পাওয়া যাবে। ক্রমে তা আর প্রকট হতে থাকবে।

পশ্চিম আকাশের দিগন্তে নজর রাখলে যে কেউ এটা দেখার সুযোগ পাবেন। এই সময় থেকেই আরও উজ্জ্বল হয়ে ধরা দেবে শুক্রগ্রহ। আর সেই শুক্রগ্রহ ও বৃহস্পতিগ্রহকে একে অপরের কাছে এগিয়ে যেতে দেখা যাবে। প্রতিদিন যদি কেউ নজর করতে পারেন তাহলে এই ২ গ্রহ যে একে অপরের দিকে এগিয়ে যাচ্ছে তা পরিস্কার বোঝা যাবে।

এমন করে এপ্রিল ও মে মাস ধরে চলার পর ৯ জুন আসবে সেই দিন যেদিন এই ২ গ্রহ একে অপরের সবচেয়ে কাছে অবস্থান করবে। সে সময় তাদের মধ্যে একটা আঙুলের ফাঁক আছে বলে মনে হবে।

এই ২টি গ্রহই অত্যন্ত উজ্জ্বল। ফলে তারা খালি চোখেই নজর কাড়বে। তবে আকাশে মেঘ থাকা চলবে না। ৯ জুন ২ গ্রহকে সবচেয়ে কাছাকাছি হতে দেখা যাওয়ার পরও বেশ কয়েকদিন এই দৃশ্য দেখা যাবে। এমন এক দৃশ্য দেখার জন্য এখন মুখিয়ে আছেন বিশ্ববাসী। বিবিসি সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হয়েছে।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026