Entertainment

মেরিলিন মনরোকে ‘মোটা’ বলে ট্রোলড শ্রদ্ধা কাপুর

মাথায় একরাশ সোনালি চুল, লাস্যময়ী ভঙ্গিতে দু’হাত দিয়ে অবাধ্য উড়ন্ত স্কার্টকে সামলানোর চেষ্টা। অভিনয় ও সৌন্দর্যের মোক্ষম মিশেল আমেরিকান তারকা-অভিনেত্রী মেরিলিন মনরোর এই ছবির যৌন আবেদনে কুপোকাত হননি এমন মানুষ কমই আছেন। সেই মেরিলিনকে মোটা বলে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের ক্ষোভের মুখে পড়লেন বলিউড অভিনেত্রী ‘সাইজ জিরো’ শ্রদ্ধা কাপুর।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হৃদয়-কাঁপানো সুন্দরী মেরিলিন মনরোর একটি ছবি পোস্ট করেছেন শ্রদ্ধা। ছবিতে স্বল্পবাস মেরিলিনকে মোহময়ী ভঙ্গিতে শায়িত অবস্থায় দেখা যাচ্ছে। দেখে মনে হচ্ছে, তিনি যেন যৌন আবেদনের প্রতিমূর্তি। এই ছবির তলাতেই শ্রদ্ধা একটি ক্যাপশন ব্যবহার করেছেন। ক্যাপশনে বিশ্বের সেরা সুন্দরী মেরিলিনের দৈহিক গঠন নিয়ে বাঁকা মন্তব্য করেছেন শক্তি কাপুর তনয়া। মেরিলিনের পেট, থাই, হাত কোনোটাই নির্মেদ নয়। এমনকি তাঁর শরীরে স্ট্রেচ মার্কসও রয়েছে বলে মন্তব্য করে বসেন শ্রদ্ধা। এখানেই থেমে থাকেননি শ্রদ্ধা। মেরিলিনের স্তনযুগল যথেষ্ট কামোদ্দীপক নয় বলেও সমালোচনা করেছেন তিনি।

শ্রদ্ধার এহেন মন্তব্যেই বেজায় চটেছেন মেরিলিন অনুরাগীরা। শ্রদ্ধাকে ‘ভণ্ড’ বলে এক হাত নেন সমালোচকরা। গ্রিন-টির বিজ্ঞাপনে শ্রদ্ধার অন্যদের স্লিম থাকার পরামর্শ দেওয়া নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা। এব্যাপারে অবশ্য শ্রদ্ধার দিক থেকে এখনও অবধি কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

(ছবি – সৌজন্যে – ট্যুইটার)

 

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026