World

চতুর্থবারের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন শেখ হাসিনা

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় গত ৩০ ডিসেম্বর। নির্বাচন হয় রক্তক্ষয়ী। প্রায় ১৭ জন নির্বাচনী হিংসায় প্রাণ হারান। বহু মানুষ আহত হন। নির্বাচনে বিপুল সংখ্যক আসনে ঝোড়ো জয় পায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লিগ। ৩০০ আসনের মধ্যে ২৮৮টিতেই জয়ী হয় আওয়ামী লিগ ও তার সহযোগী দল। সেই বিপুল জয়ের পর নতুন করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ ছিল সময়ের অপেক্ষা। সেই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল সোমবার। বাংলাদেশের প্রেসিডেন্ট আবদুল হামিদ এদিন শেখ হাসিনাকে শপথ বাক্য পাঠ করান। শপথ বাক্য পাঠের সঙ্গে সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসনে এই নিয়ে ৪ বার বসলেন হাসিনা।

সোমবার শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের পাশাপাশি তাঁর ৪৭ মন্ত্রীর মন্ত্রিসভাও শপথ নেয়। এবার তাঁর মন্ত্রিসভায় অনেকগুলি নতুন মুখে এসেছে। অনেক পুরনো মুখ বাদ পড়েছে। গত মন্ত্রিসভার ৩৬ জন মন্ত্রীকে এবার বাদ দিয়ে নতুন ৩৬ জনকে জায়গা দিয়েছেন ৭১ বছরের হাসিনা। সেইসঙ্গে কোনও শরিক দলের সদস্য এবারের মন্ত্রিসভায় জায়গা পাননি। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি দেশের প্রতিরক্ষা, শক্তি ও খনিজ সম্পদ, মহিলা ও শিশু কল্যাণ এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মন্ত্রক নিজের হাতে রেখেছেন।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026