ফাইল : শেন ওয়ার্ন, ছবি - আইএএনএস
তাঁর আঙুলের ঘূর্ণি তাবড় ব্যাটারকে অক্লেশে ধোঁকা দিতে পারত। ক্রিকেট দুনিয়ায় তিনি অচিরেই হয়ে উঠেছিলেন কিংবদন্তী। সেই অস্ট্রেলিয়ার অবিস্মরণীয় স্পিনার শেন ওয়ার্ন চলে গেলেন।
এখনও এটা পরিস্কার নয় যে হৃদরোগেই আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে কিনা। তবে সেটাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। থাইল্যান্ডে তাঁর বাড়িতে মৃত্যু হয় ওয়ার্নের।
মাত্র ৫২ বছর বয়সে শেষ হয়ে গেল অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা স্পিনারের জীবন। তবে এখনই বিস্তারিতভাবে কিছু জানাতে চাইছে না তাঁর পরিবার।
এটুকুই জানা যাচ্ছে যে শেন ওয়ার্নকে অচেতন অবস্থায় পাওয়ার পর তাঁকে বাঁচানোর চেষ্টা হয়। কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। আপাতত এ বিষয়ে গোপনীয়তা রক্ষা করতেই চাইছে ওয়ার্ন পরিবার।
ক্রিকেট বিশ্বে তিনি ছিলেন স্পিনের জাদুকর। তিনি বল হাতে এলে তাবড় ব্যাটার প্রমাদ গুনতেন। অস্ট্রেলিয়ার অনেক জয় এসেছে তাঁর ঘূর্ণির জোরে।
১৫৪টি টেস্টে ৭০৮টি উইকেট রয়েছে ওয়ার্নের। অন্যদিকে একদিনের ক্রিকেটে ১৯৪টি ম্যাচ খেলে তাঁর সংগ্রহ ২৯৩টি উইকেট।
অস্ট্রেলিয়া ক্রিকেটের জন্য শুক্রবার হয়ে রইল একটা কালো দিন। একই দিনে অস্ট্রেলিয়া হারাল তাদের ২ কিংবদন্তীকে। সকালে মৃত্যু হয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেটের আর এক দিকপাল রডনি মার্শের। আর ২৪ ঘণ্টাও কাটল না চলে গেলেন শেন ওয়ার্ন।
আইপিএল-এও ওয়ার্নের একটি রেকর্ড চিরদিন থেকে যাবে। আইপিএল-এর প্রথম বর্ষে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস। ২০০৮ সালে সেই দলের অধিনায়ক ছিলেন শেন ওয়ার্ন। সেদিক থেকে প্রথম আইপিএলের ট্রফি উঠেছিল তাঁরই হাতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…