Entertainment

চলে গেলেন শক্তি ঠাকুর, রেখে গেলেন তাঁর গান আর অভিনয়

একাধারে তিনি গায়ক। একাধারে তিনি অভিনেতা। বাংলা সংস্কৃতি জগতের সেই নক্ষত্রের জীবনাবসান হল।

কলকাতা : চলে গেলেন শক্তি ঠাকুর। ছোটোখাটো চেহারার মানুষটি কিন্তু বাংলা সংস্কৃতি জগতকে দিয়ে গেলেন অনেক কিছু। দিয়ে গেলেন তাঁর অসামান্য কিছু অভিনয়। দিয়ে গেলেন চিরদিনের হয়ে থাকা অনেক গান।

গায়ক ও অভিনেতা হিসাবে সমান সফল তিনি। গত রবিবার তাঁর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর।

তাঁর মৃত্যুতে ভেঙে পড়েছে তাঁর পরিবার। তাঁর বড় মেয়ে মেহুলি ঠাকুর শক্তি ঠাকুরের মৃত্যুর কথা জানান। মেহুলি নিজেকে ধরে রাখতে পারেননি। বারবার ভেঙে পড়েছেন।

সোশ্যাল সাইটে মেহুলি জানিয়েছেন শক্তি ঠাকুর চলে গেলেন রাজার মত। সামান্য সময়ের মধ্যেই সব শেষ। শক্তি ঠাকুর অবশ্য বেশ কিছুদিন হল নিজেকে গুটিয়ে নিয়েছিলেন।

শক্তি ঠাকুর অত্যন্ত গর্বিত ছিলেন তাঁর ছোট মেয়ের সাফল্যে। মোনালি ঠাকুর যে দেশের একজন প্রথম সারির গায়িকা হয়ে উঠতে পেরেছেন তাতে শক্তি ঠাকুর ভীষণ তৃপ্ত ছিলেন। সেই সদা হাসিমুখের মানুষটা চলে গেলেন।

দাদার কীর্তি সিনেমায় তাঁর অভিনয় এখনও মানুষের চোখে ভাসে। মানুষ এখনও তাঁকে ভালবাসেন। তাঁর অভিনয়, গান চোখের সামনে ভাসে।

ছোট মেয়ে মোনালি ঠাকুর ভেঙে পড়েছেন তাঁর বাবার মৃত্যুতে। সোশ্যাল সাইটে বেশ কিছু ছবি পোস্ট করেছেন তিনি। সেই সঙ্গে লিখেছেন একটি নোট। সেখানে তিনি তুলে ধরেছেন কীভাবে তাঁর বাবার কাছে তাঁর গানের শিক্ষা। কীভাবে শিখেছেন মনুষ্যত্ব।

এত নরম মনের মানুষ তিনি কখনও দেখেননি বলে জানিয়েছেন মোনালি। জানিয়েছেন তাঁর বাবা ছিলেন তাঁর সবচেয়ে বড় সমালোচক, আবার সাফল্যে সবচেয়ে বেশি খুশিও হতেন তিনিই।

শক্তি ঠাকুর যে কত বড় প্রতিভার নাম তাও তুলে ধরেছেন মোনালি। মোনালি লিখেছেন তাঁকে তাঁর বাবার মত কেউ ভালবাসবে না। একজন রাজার মতই তিনি চলে গেলেন।

‘মোহ মোহ কে ধাগে’ গানের জন্য মোনালি জাতীয় পুরস্কার পান। যা তাঁর বাবাকে গর্বিত করেছিল। শক্তি ঠাকুরের চলে যাওয়া বাংলার সংস্কৃতি জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026