Lifestyle

এক বিলুপ্তপ্রায় প্রাণির দুধ থেকে তৈরি হয় বিশ্বের সবচেয়ে দামি চিজ

চিজ খেতে অনেকেই পছন্দ করেন। গোটা বিশ্বেই এর কদর সীমাহীন। তার মধ্যে একটি চিজ রয়েছে যার দাম শুনলে চোখ কপালে উঠতে পারে।

চিজ নানাভাবে ব্যবহার হয়। বিশ্বের বহু মানুষেরই পছন্দের এই দুগ্ধজাত খাদ্যটি নানা ধরনের হয়। যার মধ্যে একটি এমন চিজ রয়েছে যার দাম শুনলে খাওয়ার ইচ্ছা নিমেষে ভ্যানিস হতে পারে।

খতিয়ান বলছে বিশ্বের সবচেয়ে দামি চিজটির ১ কেজি বিক্রি হয় ভারতীয় মুদ্রায় প্রায় ৮২ থেকে ৮৩ হাজার টাকায়। কিন্তু দাম যখন এত তখন তার কিছু তো বিশেষত্ব রয়েছে। তা রয়েছে বৈকি। এ চিজ যে প্রাণির দুধ থেকে তৈরি হয় তা কেবল একটি দেশের একটি খামার থেকেই সংগ্রহ করা হয়।

সার্বিয়ার জাসাভিকা নেচার রিজার্ভ-এ রয়েছে সেই বিলুপ্তপ্রায় প্রাণি। তবে প্রাণিটির নাম শুনলে মনে হতেই পারে যে এরা আবার বিলুপ্তপ্রায় কোথায়!

আসলে এখানে রয়েছে এক বিশেষ প্রজাতির গাধা। গাধা বিলুপ্তপ্রায় প্রাণি না হলেও গাধার এই বিশেষ প্রজাতিটি বিলুপ্তপ্রায়। এদের বলা হয় পিউল ডঙ্কি।

এমন পিউল ডঙ্কি জাসাভিকাতে রয়েছে ২০০টি। যেখানে তারা যেমন সংরক্ষিতও হচ্ছে, তেমনই তাদের পরিচর্যা এবং তাদের থেকে দুধ দোয়ার জন্য নিযুক্ত আছে একটি দল।

এই পিউল গাধাদের থেকে দুধ সংগ্রহ করে তা থেকে তৈরি হয় বিশ্বের সবচেয়ে দামি চিজ। যে কারণে চিজটির নাম পিউল ডঙ্কি চিজ।

এই পিউল গাধারা সহজে আবার দুধ দেয়না। একমাসের ওপর লেগে যায় তাদের থেকে ১ লিটার দুধ পেতে। ফলে এদের দুধ থেকে সারা বছরে ১৫ কেজির মত চিজই তৈরি করা সম্ভব হয়। এ থেকেই পরিস্কার যে কেন এর দাম এত বেশি।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026