Lifestyle

বর কনেকে ছুঁড়ে মারা হয় পচা ডিম, এঁটো খাবার, এটাই প্রথা

বরকনেকে ছুঁড়ে মারা হয় পচা ডিম, এঁটো খাবার, খারাপ হয়ে যাওয়া দুধ এবং এমন অনেক নোংরা। এটাই এখানে বিয়ের রীতি।

বিয়েতে এক এক বাড়ির নিয়মে এদিক ওদিক থাকে। আর আঞ্চলিক স্তরে তো এদিক ওদিক থাকেই। বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রথা। আলাদা আলাদা বিয়ের আচার অনুষ্ঠান। তবে যেখানে যা মানা হয় চেষ্টা হয় সময়ের সঙ্গে সঙ্গে সেগুলিকে ধ্বংস না করে দিয়ে সেগুলিকে জিইয়ে রাখা।

প্রজন্মের পর প্রজন্ম ধরে সেই চেষ্টাই চলতে থাকে। এমনই এক প্রথা এটি। শুনলে গা ঘিনঘিন করতে পারে। কিন্তু এটা এখনও মানেন স্কটল্যান্ডের বহু মানুষ।

তাঁদের বিয়ের অনুষ্ঠানের এটি একটি অঙ্গ। যেখানে বর ও কনেকে একটি জায়গায় দাঁড় করানো হয়। তারপর পরিবার, বন্ধুবান্ধবরা তাঁদের দিকে পচা ডিম ছুঁড়তে থাকেন।

শুধু কি পচা ডিম! সেইসঙ্গে উড়ে আসতে থাকে এঁটো খাবার, পচে যাওয়া দুধ, সস এবং মাছ। ২ জনের সারা গা মাখামাখি হয়ে যায় এসব নোংরায়। তীব্র উৎকট গন্ধ বার হতে থাকে বর কনের শরীর থেকে। এ যেন বরকনেকে একসঙ্গে ব়্যাগিং করা।

এমন এক আজব প্রথা এতদিন ধরে চলে আসার কারণ কি? কারণ রয়েছে। স্কটল্যান্ডের মানুষজন বিশ্বাস করেন এই নোংরাও যদি বরকনে একসঙ্গে সহ্য করে নিতে পারেন তাহলে তাঁরা সারা জীবনে যে কোনও কঠিন পরিস্থিতি একসঙ্গে সামাল দিতে পারবেন। এই বিশ্বাস থেকেই আজও বেঁচে আছে আপাত দৃষ্টিতে এই নোংরা ছোঁড়া প্রথা।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026