পবিত্র রমজান মাসের শেষ দিনে জোড়াল বিস্ফোরণে কেঁপে উঠল সৌদি আরবের দুটি অন্যতম প্রধান শহর কাতিফ ও মদিনা। এদিন সন্ধ্যায় মদিনার একটি মসজিদের কাছে পার্কিং লটে বিস্ফোরণ হয়। পুলিশ জানিয়েছে এটা আত্মঘাতী বিস্ফোরণ ছিল। ঘটনাস্থলের কাছে একটি দেহও পড়ে থাকতে দেখা যায়। মদিনায় বিস্ফোরণের ঠিক আগেই এদিন জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটে সিয়া অধ্যুষিত কাতিফ শহরে। এখানেও একটি মসজিদের সামনে বিস্ফোরণ হয়। দুই ব্যক্তি নিজেদের গায়ে বাঁধা বিস্ফোরক ফাটিয়ে দেয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। তবে বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গিদের মৃত্যু হলেও আমজনতার মৃত্যুর খবর মেলেনি। এদিন আরও একটি বিস্ফোরণের ঘটনা ঘটে লোহিত সাগর সংলগ্ন শহর জেড্ডায়। এখানেও আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণটি হয় মার্কিন দূতাবাসের সামনে। বিস্ফোরণে ২ সুরক্ষা আধিকারিক আহত হয়েছেন।
একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…
এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…
মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…
বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…
কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…