Lifestyle

মডেল ছাড়াই র‍্যাম্পে হাঁটল পোশাক!

সৌদি আরবে মহিলাদের র‍্যাম্পে হাঁটা নিয়ে বাধানিষেধ রয়েছে। কিন্তু সেই সৌদি আরবেই মহিলাদের পোশাক নিয়ে চুটিয়ে হয়ে গেল ফ্যাশন শো। আর সেই ফ্যাশন শোয়ের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল। সারা বিশ্ব জুড়ে সোশ্যাল মিডিয়ার কৃপায় ছড়িয়ে পড়েছে সেই অভিনব ভিডিও। যেখানে বসন আছে ঠিকই, তবে স্বল্পবসনা নেই। মডেলদের ক্যাটওয়াক নেই। নেই কোনও লাস্যময়ী মডেলের গায়ে চড়ানো নতুন ট্রেন্ডও।

তাহলে ফ্যাশন শো হল কী করে? এখানেই অভিনবত্ব দেখিয়ে আপাতত খবর হয়েছে ওদিনের ‘আরব্য রজনী’! যেখানে মডেলদের জায়গায় র‍্যাম্প মাতিয়েছে ড়্রোন। আর সেই ড্রোনেই ঝোলানো ছিল নানা অভিনব ভাবনার পোশাক। যা প্রবল হাওয়ায় ফুরফুর করে উড়েছে। যেন কোনও বিদেহী ওই পোশাক গায়ে চড়িয়ে হাঁটছেন! আজব এই ফ্যাশন শো ইতিমধ্যেই দুনিয়া জুড়ে শোরগোল ফেলে দিয়েছে। তাক লাগিয়ে দিয়েছে ফ্যাশন দুনিয়াকে। ফ্যাশন শোয়ে মডেলদের মাপা শরীরে চমকে দেওয়া ডিজাইনের সব পোশাকের চিরাচরিত ধারণার বাইরে গিয়ে এক অন্য পথ দেখাল সৌদি আরবের এই ফ্যাশন শো।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026