World

ট্যুইটারে বোরখা ছাড়া ছবি, সৌদিতে গ্রেফতার তরুণী

বোরখায় মুখ না ঢেকে নিজের খোলামেলা পোশাকের ছবি ট্যুইটারে প্রকাশ করেছিলেন তিনি। সেই অপরাধে তাঁকে গ্রেফতার করল পুলিশ। সৌদি আরবের পুলিশ ওই তরুণীকে গ্রেফতার করলেও তাঁর পরিচয় গোপন রাখে। যদিও বিভিন্ন ওয়েবসাইটে ধৃত তরুণীর নাম মালাক-আল-শেহরি বলে জানানো হয়েছে। সৌদি পুলিশ জানিয়েছে, সে দেশের কিছু নিয়ম আছে। যা দেশের সকলের মেনে চলা বাধ্যতামূলক। যার মধ্যে অবশ্যই একটা হল সর্বাঙ্গ ঢাকা বোরখা ছাড়া দেশের কোনও মহিলার প্রকাশ্যে চলাফেরায় নিষেধাজ্ঞা। মহিলাদের একা বার হওয়া বা গাড়ি চালানোতেও নিষেধাজ্ঞা রয়েছে সেখানে। সেই নিয়ম না মেনে খোলামেলা পোশাকে রিয়াধ কাফের সামনে দাঁড়িয়ে ছবি তুলে তা ট্যুইটারে প্রকাশ করেন ওই তরুণী। পাশাপাশি অপরিচিত পুরুষদের সঙ্গে সম্পর্ক নিয়েও প্রকাশ্যে কথা বলার অভিযোগ রয়েছে ওই সদ্য ২০ পার করা তরুণীর বিরুদ্ধে। সৌদিতে এর আগে নিজে গাড়ি চালিয়ে যাওয়ার ছবি পোস্ট করেও গ্রেফতার হয়েছিলেন এক তরুণী। এবার বোরখা না পরে প্রকাশ্যে আসার অভিযোগে গ্রেফতার হলেন আর একজন।

 

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026