Lifestyle

স্ত্রীর জন্মদিন ভুলে গেলে ৫ বছর জেলে কাটাতে হয় স্বামীকে

নানা দেশে নানা আইন। যেমন এই বিশ্বেই এমন একটি দেশ রয়েছে যেখানে স্ত্রীর জন্মদিন ভুলে গেলে স্বামীকে ৫ বছর জেলে কাটাতে হয়।

আইন এক এক দেশে এক এক রকম। এমনও কিছু আইনের কথা শোনা যায় যা বিশ্ববাসীকে হতবাক করে দেয়। তেমনই একটি আইন হল স্ত্রীর জন্মদিন ভুলে গেলে স্বামীর সাজা ভোগ।

বিষয়টি শুনতে একটু মজার শোনালেও এ দেশে বিষয়টি যথেষ্ট গর্হিত অপরাধ হিসাবে বিবেচিত হয়। তাই সাজাও বেশ কঠোর। ৫ বছর পর্যন্ত হাজতে কাটাতে হতে পারে স্বামীকে। দোষ একটাই, স্ত্রীর জন্মদিন ভুলে যাওয়া।

স্ত্রীর জন্মদিন স্বামী ভুলে গেলে স্ত্রী বিষয়টি পুলিশকে জানাতে পারেন। এলাকায় স্ত্রীদের এই অভিযোগ শোনার এবং ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের বিশেষ বাহিনী রয়েছে। তারা অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেয়।

নিয়ম হল স্ত্রী অভিযোগ করার পর খতিয়ে দেখা হয় সংশ্লিষ্ট ব্যক্তির ওটাই প্রথমবার স্ত্রীর জন্মদিন ভুলে যাওয়া কিনা। যদি দেখা যায় তিনি এই প্রথম স্ত্রীর জন্মদিন ভুলে গেলেন, তাহলে তাঁকে সতর্ক করে দেওয়া হয়। তারপর ছেড়ে দেওয়া হয়। আর যেন এমন ভুল না হয় তাও জানিয়ে দেওয়া হয় স্বামীকে।

কিন্তু দ্বিতীয়বার এমন ভুল ফের করলে তখন ওই স্বামীকে শাস্তির মুখে পড়তে হয়। এক্ষেত্রে ২ ধরনের শাস্তির বিধান রয়েছে। এমন হতে পারে যে তাঁকে মোটা অঙ্কের জরিমানা করা হল অথবা রয়েছে ৫ বছর পর্যন্ত কারাবাসের বিধান। কি শাস্তি হবে তা বিচারকের ওপর নির্ভর করছে।

যাতে দেশের সব বিবাহিতা মহিলা এই আইন সম্পর্কে সজাগ হন এবং প্রয়োজনে স্বামীর বিরুদ্ধে নির্দ্বিধায় অভিযোগ জানাতে পারেন সেজন্য একটি দল দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপরাষ্ট্র সামোয়া জুড়ে প্রচারও করে বেড়ায়। সামোয়ায় তাই অন্য কিছু ভুলে গেলেও ভুলেও স্ত্রীর জন্মদিন ভুলে গেলে চলবে না স্বামীদের। নাহলেই কারাবাস।

News Desk

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026