বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সলমন খান ও ক্যাটরিনা কাইফ, ছবি – সৌজন্যে – ট্যুইটার – @BeingSalmanKhan
বাংলাদেশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ গিয়েছিলেন বলিউড সুপারস্টার সলমন খান ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সেখানে ওই অনুষ্ঠানের পাশাপাশি তাঁরা দেখা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। শেখ হাসিনার সঙ্গে তাঁরা ছবিও তোলেন। সেই ছবি পরে সোশ্যাল সাইটে পোস্টও করেন সলমন। ট্যুইটারে সেই ছবি পোস্ট করার পর তলায় একটি সুন্দর ক্যাপশন দেন সলমন।
সলমন খান লেখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পেরে তিনি এবং ক্যাটরিনা সম্মানিত। শেখ হাসিনাকে এক সুন্দর নারী হিসাবে চিহ্নিত করেন সলমন। সলমন খান ও ক্যাটরিনা কাইফের এই ছবি সোশ্যাল মিডিয়ার যথেষ্ট আকর্ষণ জিতে নিয়েছে। বাংলাদেশেও যথেষ্ট ভাইরাল ছবিটি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠানেও ঔজ্জ্বল্য ছড়ান সলমন ক্যাটরিনা।
ক্যাটরিনা এখন ব্যস্ত তাঁর আগামী সিনেমা নিয়ে। ‘সূর্যবংশী’ নামক ওই সিনেমায় তিনি কাজ করছেন অক্ষয় কুমারের সঙ্গে। সিনেমার পরিচালক রোহিত শেঠি। অন্যদিকে সলমন ব্যস্ত তাঁর দাবাং সিরিজের ৩ নম্বর অধ্যায় নিয়ে। ‘দাবাং ৩’ এখন মুক্তির অপেক্ষায়। সিনেমায় ফের তিনি চুলবুল পাণ্ডে চরিত্রে দর্শকদের সামনে আসবেন। আপাতত ছবির মুক্তির আগে তার প্রচারে ব্যস্ত সলমন খান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…