Sports

গয়না বেচে ছেলের স্বপ্নপূরণে জুতো কিনে দিয়েছিলেন মা, সেই ছেলে নজর কাড়লেন দেশের

ভারতে ক্রিকেটের একটা আলাদাই আকর্ষণ আছে। আইপিএল চলছে। সেই আইপিএল-এ অভিষেকেই নজর কেড়ে নিলেন দারিদ্রের মধ্যে বড় হওয়া এক তরুণ ক্রিকেটার।

বাবা কৃষক। তাও আবার জীবনের একটা সময় পায়ের সমস্যার কারণে সে কাজটাও থমকে যেতে বসেছিল। পরিবারে দারিদ্র ছিল নিত্যদিনের সঙ্গী। সন্তান ক্রিকেট খেলতে ভালবাসতেন। তাঁর বাড়ির কাছে মাঠে চলে যেতেন খেলতে। টেনিস বল দিয়ে বল করতেন।

সেইসময় স্থানীয় ক্রিকেট প্রশিক্ষকের নজরে পড়েন তিনি। সেই ব্যক্তিই তাঁকে ক্রিকেট শেখায় উৎসাহ দেন। ক্রিকেট শিখতে গিয়ে ওই তরুণ যা জানতে পারেন তাতে তাঁর ক্রিকেট খেলার স্বপ্ন শেষ হয়ে যেতেই পারত।

তিনি জানতে পারেন একটি ঠিকঠাক জুতোর দাম ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা। যা তাঁর মত পরিবারের পক্ষে যোগাড় করা অসম্ভব। ক্রিকেট খেলা তাঁর আর হবেনা।

এটা ভেবে চোখ দিয়ে গড়িয়ে পড়ল জল। বাড়িতে তিনি জানান জুতোর এত দাম। এ টাকা খরচ করলে পরিবারের খাবার পয়সা থাকবেনা। সেখানেই তাঁর মা এসে পাশে দাঁড়ান।

ছেলের স্বপ্ন পরিবারের দারিদ্রের জন্য মুছে যেতে দেননি তিনি। নিজের গয়না বেচে সেই টাকা দিয়ে ছেলেকে ক্রিকেট খেলার ১০ হাজারি জুতো কিনে দেন। ছেলে কিন্তু মায়ের সেই স্বার্থত্যাগের সম্মান রেখেছিলেন। ভারতের নতুন প্রতিভা হিসাবে সামনে আসেন তিনি।

কলকাতা নাইট রাইডার্স তাঁকে দলেও নেয় ২০২৪ সালে। কিন্তু ২ বছরে একটা ম্যাচও খেলতে নামায়নি। ২০২৬-এ সেই তরুণ প্রতিভা সাকিব হুসেনকে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। বসিয়ে না রেখে বিহারের গোপালগঞ্জের বাসিন্দা সাকিবকে মাঠেও নামায়।

আর মাঠে নেমেই তাঁর প্রতিভার স্বাক্ষর রাখলেন সাকিব। আইপিএল ডেবিউতেই দেখিয়ে দিলেন তাঁর ক্ষমতা। একসময় জুতোর দামের জন্য যে ছেলেটির ক্রিকেট খেলার স্বপ্ন শেষ হয়ে যেতে বসেছিল, তিনি এখন সানরাইজার্স হায়দরাবাদের নয়নের মণি হয়ে উঠেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

হাপুস আমের এমন বেহাল অবস্থা আগে হয়নি, পাওয়া যাচ্ছেনা ভারতের অন্যতম সেরা আম

যাঁরা হাপুস আমের ব্যবসার সঙ্গে যুক্ত তাঁরা স্পষ্ট দাবি করছেন এত কম ফলন এর আগে…

April 14, 2026

দেশের নতুন এক্সপ্রেসওয়ে দিয়ে নিশ্চিন্তে ছুটবে গাড়ি, নিচে ঘুরে বেড়াবে বন্যপ্রাণিরা

একটি অভিনব এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা ধরে যেমন প্রবল গতিতে নিশ্চিন্তে ছুটবে…

April 14, 2026

জাতীয় সড়কে গাড়িতে অতিরিক্ত বোঝাই হলেই মোটা জরিমানা, ওজন ভেদে বদলাবে অঙ্ক

জাতীয় সড়ক দিয়ে পণ্যপরিবহনের সময় কোন গাড়ি কতটা পণ্য বোঝাই করতে পারবে তার একটা নির্দিষ্ট…

April 14, 2026

বাংলার পয়লা বৈশাখ, অন্যান্য রাজ্যেও কীভাবে পালিত হয় দিনটা, কি তার বিশেষত্ব

বাংলা নববর্ষ। বাংলা ক্যালেন্ডারের শুরু। পয়লা বৈশাখ বাংলায় পালিত হয়। অন্যান্য রাজ্যেও দিনটি পালিত হয়…

April 14, 2026

মেষ রাশির বুধবার নববর্ষের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৫ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 14, 2026

বৃষ রাশির বুধবার নববর্ষের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৫ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 14, 2026