Lifestyle

কন্ডোম, ডিম, জুতো দিয়ে নতুন রূপটান!

প্রসাধন আর অলঙ্কার, এই দুই ধারণার সমান্তরাল শব্দ নারী। যুগে যুগে নারী সৌন্দর্যের উপাসকরা এমনটাই বিশ্বাস করে এসেছেন। মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ অবধি নারীর সাজসজ্জার সরঞ্জামের ইয়ত্তা পাওয়া ভার। মুখের জন্য নির্দিষ্ট বাহারি উপকরণের হিসাব করতে বসলে দিন পেরিয়ে গড়িয়ে যাবে রাত। সেকাল হোক বা একাল, নারী তার লাবণ্য বা আকর্ষক আবেদন দিয়ে পুরুষের মন জয় করতে নানা উপাচারে সাজিয়ে আসছে নিজেদের। বিশেষ করে মুখমণ্ডলের দিকেই তো সকলের আগে নজর যায়। তাই তার ‘গ্ল্যামার’ বাড়াতে ব্যস্ত হয়ে ওঠে শৌখিন নারী ব্রিগেড। ব্যবহার করে ফেস পাউডার, ফাউন্ডেশন, প্রাইমার, রুজ, আইলাইনার, কাজল, মাস্কারা, আই শ্যাডো সহ আরও কত কি! একেকটার আবার একেকরকম ব্যবহারের কায়দা। সাধারণত মুখের মেকআপে হাত, ব্রাশ, তুলো বা তুলির সাহায্য নেন মহিলামহল ও মেকআপ শিল্পীরা। তবে পুরাতন পদ্ধতিতে আর কতদিন মেকআপ শৈলীকে বেঁধে রাখা যায়! তাই এবার নিখুঁত মেকআপে সকলকে তাক লাগাতে আসরে হাজির এমন সব জিনিস যা প্রসাধন সামগ্রিও যে হতে পারে তা ভাবতেও অবাক লাগে!

এইসব অদ্ভুত ধরনের মেকআপ প্রপ-এর মধ্যে আছে হাইহিল জুতো, টাকার বান্ডিল, গোটা ডিম, জট পাকানো তুলো, সুতো, মায় কন্ডোম পর্যন্ত! আর এইসব আজব জিনিস দিয়ে দুর্দান্ত মেকআপ করে হালে সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছেন পাক মেকআপ শিল্পী সাদিয়াস্লে ও তাঁর অনুগামীরা। জুতোর সরু হাইহিল বা একগোছা টাকার ব্যবহারে কিভাবে মুখ, চোখ, নাক, কপালের ঝটপট মেকআপ করা যায়, তার অনলাইন ক্লাস করান সাদিয়া। পাউডার বা বেস ভর্তি কন্ডোম দিয়ে মুখের জেল্লা এক ঝটকায় বাড়িয়ে তুলতে সাদিয়ার হাতের কারসাজির জুড়ি মেলা ভার। এছাড়া আছে ডিমের খোলা। খোলার গায়ে ফাউন্ডেশন লাগিয়ে নিমেষে মুখের জেল্লা বাড়াতে ওস্তাদ তিনি। একেবারে স্টাইলিশ, হটকে সেই মেকআপের ভিডিও এরমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026