World

সবুজ হয়ে গেল আকাশ, চমৎকার দেখাল এক অন্য ঝড়

আকাশ সবুজ হতে দেশের মানুষ খুব একটা দেখেননি। এ এক অতি বিরল দৃশ্য তাঁদের কাছে। যা তাঁরা দেখার সুযোগ পেলেন এক বিশেষ ঝড়ের কারণে।

আকাশে উজ্জ্বল সবুজ রং। সবুজ আলোর দাপটই বেশি। তবে অন্য রংও ছিল। কিন্তু আকাশ ভরে গিয়েছিল প্রধানত সবুজ আলোয়। যা দেখার পর দেশের মানুষ হতবাক। কারণ এ বিরলতম দৃশ্য তাঁরা দেখার সুযোগ পাবেন সেটা তাঁরাও ভাবতে পারেননি।

কিছুদিন আগেই রাতের এই সবুজ উজ্জ্বল আকাশ রাশিয়া জুড়ে আলোড়ন ফেলে দেয়। কেনিয়ায় থাকা রাশিয়ার দূতাবাস সমাজ মাধ্যমের পাতায় সেই ছবি ভাগ করে নেওয়ার পর খবরটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বিজ্ঞানীরা অবশ্য এর ব্যাখ্যা দিয়েছেন।

বিজ্ঞানীরা জানাচ্ছেন পৃথিবীর বুকে হওয়া একটি চৌম্বকীয় ঝড় এই দৃশ্য দেখার সুযোগ করে দিয়েছে রাশিয়াবাসীকে। এই চৌম্বকীয় ঝড় রাশিয়ার আকাশে অরোরা বোরিয়ালিস দেখার সুযোগ করে দেয়। যার প্রধান রং ছিল সবুজ।

সবুজ আলোয় উজ্জ্বল হয়ে যায় রাশিয়ার রাতের আকাশ। ছড়িয়ে পড়ে পুরো আকাশ জুড়ে। উজ্জ্বল সে আলোর ছটায় রাশিয়ার মাটি, জল, গাছপালাও আলোয় ভরে যায়। এমন এক দৃশ্য রাশিয়ায় বড়ই বিরল।

নরওয়ে, ফিনল্যান্ড, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, সুইডেন, আলাস্কার মত জায়গায় অরোরা বোরিয়ালিস প্রায়ই দেখা যায়। রাশিয়াতেও যে একদম দেখা যায়না এমনটা নয়।

তবে এমন সবুজের উজ্জ্বলতায় আকাশ ভরে যাওয়া রাশিয়ার কাছেও বিরল প্রাপ্তি। তাই তা চর্চাতেও উঠে আসে। সাধারণভাবে এই অরোরা বোরিয়ালিস সেপ্টেম্বর মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়।

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026