ডাইনোসরদের সময়ের এমন জীবাশ্মও যে পাওয়া যাবে তা ভাবতেও পারেননি বিজ্ঞানীরা

বিজ্ঞানীরাই বিশ্বাস করতে পারছেন না এমন এক জীবাশ্ম তাঁরা পেয়েছেন। ডাইনোসররা যখন পৃথিবীর বুকে ঘুরছে তখনকার সময়েরই এই জীবাশ্ম অনেক নতুন খোঁজ দিল।

কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে প্রত্নতাত্ত্বিক খনন, প্রতীকী ছবি

এখন থেকে প্রায় ১০ কোটি বছর আগের কথা। সে সময় পৃথিবীর বুকে ডাইনোসররা ঘুরে বেড়াত। ডাইনোসর বলেই নয়, সে সময় পৃথিবীতে বৃহৎ চেহারার প্রাণির ঘোরাফেরা ছিল বলেই সকলের জানা। এমনকি বিজ্ঞানীরাও মনে করেন বড় প্রাণিই অধিকাংশ ছিল।

দুএকটা ছোটখাটো চেহারার প্রাণিও ছিল। কিন্তু সে সময়ের যে জীবাশ্ম পাওয়া যায় তাতে বড় চেহারার প্রাণির কথাই জানতে পারা যায়। কিন্তু এবার সে ধারনা আমূল বদলে দিল গোবি মরুভূমি।

মঙ্গোলিয়ার গোবি মরুভূমি থেকে একটি জীবাশ্ম উদ্ধার করেছেন বিজ্ঞানীরা। যা দেখার পর বিজ্ঞানীরাও বিশ্বাস করতে পারছেন না ১০ কোটি বছর আগে পৃথিবীতে এত ছোট প্রাণিও ছিল।

জীবাশ্মটি একটি সরীসৃপের। যা বহরে মাত্র ১ সেন্টিমিটার। আঙুলের ওপর রাখা যায় সেটিকে। যার মাথা, শিরদাঁড়া, বলা ভাল পুরো চেহারাটা আশ্চর্য ভাবে ঠিক রয়েছে। জীবাশ্মটি একটি সম্পূর্ণ জীবাশ্ম। কিন্তু তার চেহারা মাত্র ১ সেন্টিমিটার!

এখানেই অবাক হয়ে গেছেন বিজ্ঞানীরা। এখনও সেটি কোন প্রাণি তা বোঝা যাচ্ছেনা। তবে প্রাণিটিই এমন ছোট চেহারার নাকি তা কোনও বড় প্রাণির শাবক তা পরিস্কার নয়।

গোবি মরুভূমির এই আবিষ্কার এখন বিজ্ঞানীরা আরও ভাল করে পরীক্ষা করে দেখছেন। তার থেকে সে সময়ের আরও নতুন কোনও তথ্য পাওয়া যায় কিনা তাও খতিয়ে দেখছেন তাঁরা।