Lifestyle

সাতরঙা চা, সপ্ত স্বাদে বুঁদ বাঙালি

দুরন্ত এক আবিষ্কার। এই সাত রঙা চা আবিষ্কার হয় একযুগ আগেই। যা পান করতে খরচ করে হাজির হন দেশের বিভিন্ন কোণার মানুষ।

গ্লাস বা কাপ যদি স্বচ্ছ হয় তবে তাতে চোখ রাখলেই পরিস্কার বোঝা যাবে ৭টি আলাদা আলাদা রঙ। কেউ কারও সঙ্গে মিশে যায়নি। ফ্লেভারও আলাদা। প্রতিটি স্তর নতুন স্বাদে মন ভোলাবে।

এমনই এক দুরন্ত আবিষ্কার করে গোটা বাংলাদেশকে চমকে দিয়েছিলেন রমেশ রাম গৌর। রমেশের সেই সাত রঙা চা আবিষ্কার হয়েছিল ১০ বছর আগেই।

বাংলাদেশের চায়ের রাজধানী হিসাবে পরিচিত মৌলভীবাজার জেলা। এখানকার শ্রীমঙ্গল শহরে বসবাস রমেশের। নিজের বাড়িতেই তিনি তৈরি করে ফেলেন এই সাতরঙা চা।

যা পান করতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকটা পথ পার করে খরচ করে হাজির হতেন বাংলাদেশের বিভিন্ন কোণার মানুষ। এমনকি পর্যটকদের কাছেও এই চা পান পর্যটনের অঙ্গ হয়ে দাঁড়ায়।

এখন বাংলাদেশের অনেকেই রমেশকে নকল করে সাত রঙা চা বানাচ্ছেন। তবে রমেশ রাম গৌর এখনও কারও কাছে মুখ খোলেননি এই চা তৈরির রহস্য নিয়ে।

কেমন করে তৈরি করেন এমন চা? বারবার জিজ্ঞাসা করলেও উত্তর দেননি তিনি। একজন চা বিক্রেতা কীভাবে এমন দুরন্ত এক আবিষ্কার করে ফেললেন সেই কাহিনি তাই আজও অজানা। তবে রমেশ রাম গৌর এখন দেশ ও বিদেশের মানুষের চোখে বাংলাদেশের অন্যতম সেলেব্রিটি। সাতরঙা চায়ের অবিষ্কর্তা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ধনু রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026

মকর রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026

কুম্ভ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026

মীন রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 3, 2026

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026