Lifestyle

বিয়ের দিন কনেকে গোপনে উঠিয়ে নিয়ে যাওয়া এখানে এক প্রথা

বিয়ের দিন কনেকে তুলে নিয়ে চলে যান কয়েকজন। তবে সেখানেই শেষ নয়। বিয়েটা হয় এক শর্ত মেনে। শর্ত মানলে ফেরত আসে কনে।

বিশ্বের বিভিন্ন প্রান্তে বিয়েকে কেন্দ্র করে নানা প্রথা চালু রয়েছে। অনেক নিয়ম রয়েছে। যার অনেকগুলি বিয়েতে মজার ছলেও হয়ে থাকে। তবে বিশ্বে এমনও কিছু প্রথা অনেক গোষ্ঠীর মধ্যে চালু আছে যা শুনে অনেকেই চমকে যেতে পারেন। যেমন কনেকে অপহরণ করা।

বিয়ের দিন কয়েকজন যুবক কনেকে অপহরণ করে নিয়ে যান। কনেকে তুলে নিয়ে যাওয়ার পর এবার কনেকে ছাড়ার জন্য একটা মোটা টাকা চাওয়া হয় বরের কাছে।

সেই টাকা নিয়ে বরকে হাজির হতে হয় অপহরণকারী যুবকদের বলে দেওয়া জায়গায়। সেখানে তাঁদের হাতে টাকা তুলে দিলে তবেই কনেকে ফেরত পান বর। এরপর ধুমধাম করে বিয়ে হয়। সাধারণত আমন্ত্রিতদের মধ্যে থেকেই কয়েকজন যুবক অপহরণকারী হয়ে ওঠেন কিছুক্ষণের জন্য।

ভারতে বিয়ের সময় বরের জুতো চুরি করে রেখে দেওয়া বা কনেকে বিয়ের মণ্ডপে নিয়ে যেতে না দেওয়ার মত নানা প্রথা রয়েছে। সেখানেও বরকে চাহিদামত টাকা দিতে হয়।

এগুলো করে থাকেন শ্যালক বা শ্যালিকারা। অনেক সময় সেই দলে ঢুকে পড়েন পরিবারের অন্য মহিলারাও। এগুলো নিছকই মজার প্রথা। যা বিয়েকে আরও আনন্দময় করে তোলে।

রোমানিয়ায় কনেকে অপহরণের প্রথাও সেরকমই। বরের কাছ থেকে টাকা চাওয়ার জন্য মজা করেই হয় অপহরণ। রোমানিয়ার কয়েকটি জনজাতির মধ্যে এই প্রথা এখনও বেঁচে আছে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026