রিসোর্সস্যাট-২এ-কে সাফল্যের সঙ্গে মহাকাশে উৎক্ষেপণ করল ভারত। রিমোট সেন্সিং এই উপগ্রহটিকে বুধবার বেলা ১০টা ২৫ নাগাদ মহাকাশে উৎক্ষেপন করা হয়। শ্রীহরিকোটার সতীশ ধবন স্পেস সেন্টার থেকে মহাকাশের দিকে রওনা হয় উপগ্রহটি। যাত্রার ঠিক ১৭ মিনিটের মাথায় ৮২৪ কিলোমিটার উচ্চতায় পৌঁছে নিজের নির্দিষ্ট কক্ষপথে নিখুঁত ভাবে স্থাপিত হয় উপগ্রহটি। ১২৩৫ কিলোগ্রাম ওজনের এই উপগ্রহটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। যাতে রয়েছে ৩টি উচ্চক্ষমতা সম্পন্ন ক্যামেরা। যা প্রধানত দেশের কৃষিক্ষেত্রে বিশেষ সহায়ক ভূমিকা পালন করবে। জমির সঙ্গে খাপ খাওয়ানো ফসলের ধরণ থেকে শুরু করে খরার সম্ভাবনা সব কিছু সম্বন্ধে আগাম জানার জন্য প্রয়োজনীয় তথ্য পাঠাবে এই উপগ্রহ। আগামী ৫ বছর ধরে লাগাতার নিজের কাজ চালিয়ে যাবে উপগ্রহটি।
বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…
ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…
রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…
চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…
এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…