লালকেল্লা, ফাইল ছবি
ঘটনাটা নজরে আসে লালকেল্লা পরিস্কারের সময়। গত রবিবার। এএসআই এই কাজ করছিল। হঠাৎই লালকেল্লার পাবলিকেশন বিল্ডিংয়ের পিছনের একটি কুয়োয় সন্দেহজনক বস্তু নজরে পড়ে তাঁদের। তুলে চক্ষু চড়কগাছ! কৌটো ভর্তি বিস্ফোরকই শুধু নয়, ৪৪টি বোমা ও বেশ কিছু ব্যবহার হওয়া কার্তুজ মেলে সেখান থেকে।
পুলিশ তখনই গোটা এলাকা ঘিরে ফেলে। খবর দেওয়া হয় সেনা ও এনএসজিকে। যদিও পুরে পুলিশের তরফে জানানো হয় সম্ভবত এটা সরকারেরই সম্পত্তি। তবে এখনকার নয়। ব্রিটিশ আমলের। ব্রিটিশ সরকারই এগুলিকে এখানে রেখেছিল বলে অনুমান পুলিশের। ফলে এই ঘটনার পিছনে কোনও সুরক্ষা গাফিলতির প্রশ্ন নেই। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…
ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…
রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…
চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…
এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…