Let’s Go

অতি ভারী পাথরও জলে ভাসে, দেশের কোথায় গেলে দেখা পাবেন তার

পাথরের ছোট টুকরোও জলে ফেললে তা টুপ করে জলের তলায় চলে যায়। কিন্তু এই পাথর যত বড়ই হোক না কেন তা জলে ভাসতে থাকে।

পাথর মানেই ভারী বস্তু। তাই পাথরের টুকরোও জলে ফেললে তা ডুবতে সময় নেয় না। তাই পাথরও যে জলের ওপর ভাসতে পারে তা বিস্ময়কর। রামায়ণে সমুদ্র পার করতে লঙ্কা পর্যন্ত সমুদ্রে পাথর ফেলে রাস্তা তৈরির উল্লেখ যে পাওয়া যায় অর্থাৎ যে রাম সেতুর কথা জানতে পারা যায়, তার সঙ্গে এই পাথরের সংযোগ রয়েছে বলেই বিশ্বাস।

এই আজব পাথর ভারতের একটিমাত্র জায়গায় গেলে দেখা যায়। ভারতের শেষ বিন্দু বললে রামেশ্বর নামই মনে আসে। সেই রামেশ্বরে কেউ ঘুরতে গেলে তাঁর কাছে অন্যতম চমক হয় এই ভাসমান পাথর।

অতিকায় এবং অতি ভারী প্রস্তরও যে এভাবে জলে দিব্যি ভাসতে পারে তা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। রামেশ্বরে গেলে দেখতে পাওয়া যায় এই পাথর সাজানো রয়েছে। এ পাথর জলে ডোবে না। ঠেলে জলের মধ্যে ঢুকিয়ে দিলেও তা ভেসে ওঠে। তাই এই পাথর বেশ অবাক করে সকলকে।

বলা হয় শ্রীলঙ্কাতেও এমন পাথরের দেখা মেলে। রামেশ্বর থেকে শ্রীলঙ্কা খুব দূরে নয়। এই ২ জায়গাতেই এই বিশেষ ধরনের পাথরের উপস্থিতি বেশ চমকপ্রদ।

এ এমন এক বিস্ময় যা আজও মানুষকে চমকিত করতে থাকে। অনেকেই রামেশ্বরের এই পাথরের পাশে অন্য পাথর জলে ফেলে পরীক্ষা করে দেখেন সেটা ডুবছে কিনা। অন্য পাথর কিন্তু নিমেষে ডুবে যায় জলে। কিন্তু এই ভাসমান পাথর তার চেয়ে অনেক বড় হয়েও ভাসতে থাকে।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026