SciTech

৩৬৫ দিন হোলিতে মাতোয়ারা ওরা

দোল শেষ। শেষ হোলিও। রঙয়ের খেলায় মেতে ওঠার জন্য অপেক্ষা করতে হবে ফের ১টি বছর। তবে রঙের উৎসবের খেলা কিন্তু সব জায়গায় শেষ হয়নি। ফিলিপিন্স, পাপুয়া নিউ গিনি, ইন্দোনেশিয়া দ্বীপপুঞ্জসহ বেশ কিছু জায়গায় বছরভর চলতে থাকে দোল উৎসব। সেই উৎসবের রঙ খুব টেকসই। রোদ-ঝড়-জল-বৃষ্টিতে তা কোনওভাবেই উঠে যাওয়ার মত নয়। বাহারি রঙ মেখে ওই সমস্ত অঞ্চলের হোলিপ্রেমীদের দেখতেও লাগে চমৎকার। বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লাল। এই ৭ রঙের প্রাকৃতিক আবিরে ৩৬৫ দিন রাঙিয়ে থাকে তারা। যাদের পোশাকি নাম রেনবো ইউক্যালিপটাস।

অরণ্যের এই রঙ পাগল গাছ মিন্দানাও গাম বা রেনবো গাম নামেও পরিচিত। এই গাছের কাণ্ড বিরাট লম্বা। যেমন ইউক্যালিপটাস গাছের হয়ে থাকে। সেই গাছের দীর্ঘ শরীরে কারা যেন সাতরঙা রঙের তুলি বুলিয়ে দিয়েছে বলে মনে হয়। প্রায় ২৫০ ফুট উচ্চতার গাছের পরতে পরতে লেগে রয়েছে নীল, সবুজ, হলুদ, মেরুন, কমলা, বেগুনী রঙের প্রলেপ।

মূলত প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের গভীর অরণ্য বর্ণালী ইউক্যালিপটাস গাছের ঠিকানা। ক্রান্তীয় অঞ্চলের বৃষ্টিবহুল অঞ্চল আর পর্যাপ্ত সূর্যের আলো না হলে এদের আবার চেহারা ও রঙের খোলতাই হয় না। এই কারণে ক্যালিফোর্নিয়া, টেক্সাস বা ফ্লোরিডার বনাঞ্চলের রেনবো ইউক্যালিপটাসের উচ্চতা তুলনামূলক কম। আর রঙের বৈচিত্র্যও সেইরকম চোখ ধাঁধানোর মত নয়।

রঙের পাশাপাশি রেনবো ইউক্যালিপটাসের অর্থনৈতিক মূল্য অপরিসীম। এই গাছের বাকল দিয়ে তৈরি হয় একধরণের উন্নতমানের মণ্ডের। এইধরনের মণ্ড সবথেকে বেশি তৈরি করে ফিলিপিন্স। আন্তর্জাতিক বাজারে যার চাহিদা বিপুল। এই গাছের আঠার চাহিদাও বিশাল। তাই বর্তমানে কৃত্রিম পদ্ধতিতে রামধনু রঙা ইউক্যালিপটাসের চাষের চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বিশ্বের নানা দেশে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026