National

পুজোর কলকাতায় এলেন না রাহুল গান্ধী, কেন জানেন?

প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি এখন সোমেন মিত্র। তাঁর অনুরোধে কলকাতায় এবার পুজোর সময় আসার কথা ছিল কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর। সেইমত তৈরি ছিলেন কংগ্রেস নেতারা। কলকাতার একটি অন্যতম সেরা পুজো প্যান্ডেলে মহাষ্টমীর সকালে তাঁকে দেখতে পাওয়ার কথা ছিল। কিন্তু হল কই! শেষ মুহুর্তে রাহুল গান্ধী জানিয়ে দিলেন ৫ রাজ্যে ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হয়ে গেছে। ফলে তা নিয়ে এখন প্রবল ব্যস্ত তিনি। এরমধ্যে কলকাতায় যাওয়ার সময় করে ওঠা মুশকিল। তাই তিনি আপাতত পুজোর কলকাতায় আসছেন না।

কংগ্রেসের এক প্রথমসারির নেতা একথা জানিয়ে দিয়েছেন। ফলে এবার পুজোয় রাহুল গান্ধীর সফর অধরাই থেকে গেল। এই খবরে অবশ্য রাজ্যের কংগ্রেস নেতা থেকে কর্মী সকলেই একটু মুষড়ে পড়েছেন। তাঁদের অনেক আশা ছিল রাহুল গান্ধীর সঙ্গে পুজোর আনন্দে মেতে ওঠার। সেটা অধরাই রয়ে গেল।

News Desk

বালি নয় বরফের রাজ্য, ক্রমশ কাশ্মীর হয়ে উঠেছে মরুরাজ্য

বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…

April 8, 2026

ভাসমান চা, বৃদ্ধার হাত ধরে দেশে এও এক অনন্য অভিজ্ঞতা

ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…

April 8, 2026

রাস্তায় দাঁড়িয়ে জিলিপি আর চিঁড়ের পোলাও বিক্রি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…

April 8, 2026

চাঁদ দেখে পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর, কবে ফিরছেন, কোথায় নামবেন তাঁরা

চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…

April 8, 2026

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026