ব্যাডমিন্টনে অলিম্পিক রুপো জয়ী পিভি সিন্ধুকে রাজকীয় সম্মানে মুড়ে দিল হায়দরাবাদ। ছাদ খোলা বাসে সোমবার সকালে শহর পরিক্রমা করলেন সিন্ধু। ফুলের মালা, স্তবকে তাঁকে বরণ করে নেন সকলে। বহু মানুষ রাস্তার দু’ধারে উপস্থিত ছিলেন সিন্ধুকে একবার দেখার জন্য। এদিন সিন্ধু সঙ্গে ছিলেন তাঁর কোচ পুলেল্লা গোপীচাঁদ। সোমবার সকালেই রিও থেকে দেশে ফেরেন সিন্ধু। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে ভিড় ছিল চোখে পড়ার মতন। রুপো জয়ী ২১ বছরের এই হায়দরাবাদের ঘরের মেয়েকে সম্বর্ধনার আয়োজন হয়েছে গাচিবৌলি স্টেডিয়ামে। এদিকে পিভি সিন্ধুকে রুপো জয়ের জন্য একটি বিএমডব্লিউ গাড়ি উপহার দিচ্ছেন সচিন তেন্ডুলকর। এর আগে লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জেতার পর সাইনা নেহওয়ালকেও এই একই উপহার দিয়েছিলেন সচিন।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…