বিশ্বের প্রাক্তন ১ নম্বর ব্যাডমিন্টন তারকা থাইল্যান্ডের রতচানক ইন্তাননকে সেমিফাইনালে ছিটকে দিয়ে হংকং ওপেন সুপারসিরিজের ফাইনালে উঠলেন পি ভি সিন্ধু। থাই তারকার সঙ্গে আগের ৫টি সাক্ষাতে মাত্র একটিতেই জয়ের মুখ দেখেছিলেন সিন্ধু। এদিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ভারতীয় শাটলার ১৬-৯ গেমে এগিয়ে যান। তবে ইন্তাননের মরিয়া চেষ্টায় একসময় ফলাফল দাঁড়ায় ১৮-১৩। কিন্তু তারপর আর কোনও সুযোগ না দিয়ে সিন্ধু ২১-১৭ গেমে প্রথম সেট পকেটে পুরে নেন।
দ্বিতীয় সেটের ফলাফলও প্রথম সেটের রিপিট টেলিকাস্ট। যদিও একসময় থাই শাটলার ১৩-১২ করে ফেলেছিলেন। কিন্তু আক্রমণের পর আক্রমণ বিপক্ষের কোর্টে আছড়ে ফেলে পি ভি সিন্ধু ফাইনালের টিকিট জোগাড় করে নেন। ফাইনালে সিন্ধু খেলবেন তাইওয়ানের তাই জু ইংয়ের সঙ্গে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…