কোয়ার্টার ফাইনালে মাত্র ৪১ মিনিটের লড়াইয়ে ফরাসি ওপেন সুপারসিরিজ ব্যাডমিন্টনের শেষ চারে পৌঁছলেন পিভি সিন্ধু। এদিন চিনা প্রতিদ্বন্দ্বী চেন ইউফেইয়ের যাবতীয় প্রতিরোধ তিনি অবলীলায় ভেঙে দেন। বিশ্বের ১০ নম্বর ইউফেই-কে ২১-১৪, ২১-১৪ গেমে হারান ভারতীয় শাটলার।
প্রথম ১০ পয়েন্টে তীব্র টক্কর দেন ইউফেই। কিন্তু দুর্ধর্ষ কোর্ট কভারেজ ও উচ্চতাকে কাজে লাগিয়ে শেষ হাসি হাসেন সিন্ধুই। এদিন শুরু থেকেই ছন্দে থাকা হায়দরাবাদী তরুণী জড়তা কাটিয়ে নিজের স্বাভাবিক খেলা খেলেন। কোরিয়া সুপার সিরিজ জেতার পর সিন্ধু যে ফ্রেঞ্চ ওপেন সুপারসিরিজ জিততে কতটা মরিয়া তা বুঝিয়ে দিল ম্যাচে তাঁর আগ্রাসী মনোভাব।
অন্যদিকে পুরুষ বিভাগে ভারতের ২ প্রতিযোগী কিদাম্বি শ্রীকান্ত ও এইচএস প্রণয় সেমিফাইনালে পরস্পরের মুখোমুখি হবেন।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…