Sports

সময় ভাল যাচ্ছে না, ছিটকে গেলেন বিশ্বচ্যাম্পিয়ন

সময়টা একদম ভাল যাচ্ছেনা। একের পর এক প্রতিযোগিতায় ব্যর্থতা তাঁকে কুড়ে কুড়ে খাচ্ছে। একদম ফর্ম নেই। যা সাইনা নেহওয়ালের অবস্থা। একই অবস্থা পিভি সিন্ধুর। ইন্দোনেশিয়া মাস্টার্স ব্যাডমিন্টন মিট-এ প্রথম রাউন্ডেই ছিটকে গেছেন সাইনা। পিভি সিন্ধু প্রথম রাউন্ডটা উতরে গেলেও পরের রাউন্ডে আর পারলেননা। শুরুটা অবশ্য পিভি-র নিজস্ব মেজাজেই করেছিলেন তিনি। কিন্তু পরের দিকে তাঁর সেই পারফর্মেন্স দেখতে পেলেননা দর্শকরা।

ইন্দোনেশিয়া মাস্টার্স ব্যাডমিন্টন মিট-এর দ্বিতীয় রাউন্ডে পিভি মুখোমুখি হয়েছিলেন জাপানের সায়াকা তাকাহাশিয়া-র। নিজস্ব দাপটেই শুরু করেন পিভি সিন্ধু। পিভির সামনে কার্যত দিশাহীন ঠেকছিল সায়াকাকে। ২১-১৬ পয়েন্টে প্রথম রাউন্ডে সায়াকাকে উড়িয়ে দেন পিভি। বাকি ছিল ২টি রাউন্ড। তার একটি জিতলেই জয়ী হতেন ভারতের ব্যাডমিন্টন নক্ষত্র পিভি সিন্ধু।

প্রথম রাউন্ড সহজে জিতলেও দ্বিতীয় রাউন্ডে পুরো খেলা বদলে ফেলেন সায়াকা। এবার পিভি ক্রমশ চাপে পড়তে থাকেন। পরে আর দাঁড়াতেই পারেননি তিনি। ১৬-২১ পয়েন্টে হার মানেন পিভি। ফলে শেষ রাউন্ড হয়ে দাঁড়ায় মরণবাঁচনের। সেখানে ২ জনের হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। কিন্তু সেখানেও সামান্য ব্যবধানে হলেও পিভিকে পরাস্ত করতে সমর্থ হন সায়াকা। জেতেন ১৯-২১ পয়েন্টে। ফলে ইন্দোনেশিয়া মাস্টার্স ব্যাডমিন্টন মিট-এর মঞ্চ থেকে এবারের মত ছিটকে গেলেন পিভি সিন্ধু। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026