Lifestyle

ডিম নয়, আপনিও ঢুকে যেতে পারেন মুরগির পেটে

মুরগির পেটে ডিম থাকে। মুরগি সেই ডিম পাড়ে। কিন্তু শুধুই ডিম নয়, এবার আপনিও ঢুকে যেতে পারেন মুরগির পেটে। তাও স্বেচ্ছায়।

মুরগির পেটের মধ্যে ডিম থাকে। স্বাস্থ্যকর সে খাবারই কি কেবল মুরগির পেটে থাকতে পারে! আপনি থাকতে পারেননা! দিব্যি থাকতে পারেন। মুরগির পেটে থাকতে পারেন। রাত কাটাতে পারেন।

পেটের মধ্যে গরম লাগলে এসি চালিয়ে নিতে পারেন। মুরগির পেটে বসেই বেশ তৃপ্তি করে মুরগির ঠ্যাং চিবোতে পারেন। কিংবা মুরগির অন্যান্য পদ আপনার রসনা তৃপ্তি করতেই পারে।

তবে মুরগির পেটে ঢুকে পড়তে একটু যেতে হবে। দূরেই যেতে হবে। যেতে হবে ফিলিপিন্সে। কারণ মুরগিটা সেখানেই রয়েছে।

ফিলিপিন্সের নেগরোজ অক্সিডেন্টালে একটি ১১৪ ফুট ৭ ইঞ্চি লম্বা মুরগি এখন কেবল পর্যটক বলে নয়, স্থানীয়দেরও দ্রষ্টব্য হয়ে উঠেছে। মানুষ ভিড় জমাচ্ছেন সবুজ প্রকৃতির মাঝে দাঁড়িয়ে থাকা মুরগিটাকে দেখার জন্য।

যা আদপে একটি হোটেল। নাম ক্যাম্পুয়েসটোহান হাইল্যান্ড রিসর্ট। এই হোটেলটি হুবহু একটি মুরগির মত দেখতে। হোটেলে ১৫টি এসি ঘর রয়েছে।

কেন মুরগির মত দেখতে এই হোটেল? হোটেলের কর্মকর্তাদের দাবি, স্থানীয় সংস্কৃতিকে মাথায় রেখেই এমন এক মুরগির চেহারার হোটেল তৈরি করেছেন তাঁরা। সেই সঙ্গে এমন এক হোটেলে একবার থাকার ইচ্ছা সকলেরই করবে।

ফলে একটা চমক আদপে হোটেলটির ব্যবসার পালে জোয়ার আনার জন্য যথেষ্ট। হোটেলটির চারপাশও পর্যটকদের কথা মাথায় রেখে সুন্দর করে সাজানো।

রয়েছে সুইমিং পুল, ওয়ার স্পোর্টস, কটেজ, সহ নানা সুযোগ সুবিধা। আর রয়েছে চারপাশ জুড়ে অপার প্রকৃতির অঢেল সৌন্দর্য।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026