Lifestyle

ফুলের তোড়া নয়, অন্য তোড়া হাতে বিয়ে করলেন এক তরুণী

বিয়েতে ফুলের তোড়া ছেড়ে যদি অন্য কিছুর তোড়া হাতে নিয়ে হাসি মুখে বিয়ে করেন কোনও তরুণী তাহলে তা নজর কাড়বেই।

বিয়েতে ফুলের একটা বড় ভূমিকার কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। বরকনে থেকে শুরু করে চারধারের সাজসজ্জা, সর্বত্রই নানা রঙের ফুল পরিবেশটাই বদলে দেয়। তবে সব সময় কি ফুলই পরিবেশ বদলে দেয়? অন্য কিছুও তো নজর কেড়ে নিতে পারে।

যেমন এক তরুণ তরুণী বিয়ে করলেন যাবতীয় রীতি মেনে। কিন্তু তাঁদের বিয়েতে ফুলের ব্যবহার হল না। আবার কনের হাতে ফুলের তোড়া না থাকলে তো মানায় না!

কনে কিন্তু তোড়া হাতে নিয়েছিলেন। হাসিমুখে তা নিয়ে ছবিও তোলেন। তবে সে তোড়া ফুলের নয়। এমনকি তাঁর সঙ্গে তাঁর যে বান্ধবীরা ছিলেন তাঁদের হাতেও ফুলের তোড়া ছিলনা। ছিল বেতের সাজিতে বিশেষ সজ্জা।

ফিলিপিন্সে পেঁয়াজের খুব কদর। তা বলে ফুলের বদলে পেঁয়াজ! একটু অবাক করা হলেও পেঁয়াজ দিয়ে ফুলের তোড়ার মতই এক তোড়া বানানো হয়েছিল। পেঁয়াজ গেঁথেই জন্ম নিয়েছিল সেই পেঁয়াজের তোড়া। যা কনের হাতে ঝলমল করেছে সারাক্ষণ।

শুধু কনে নন, তাঁর বান্ধবীরাও পেঁয়াজ সাজিতে সাজিয়ে হাসিমুখে বিয়ে বাড়িতে ঘুরে বেড়ান। ফিলিপিন্সের ইলোইলো শহরে একটি বিয়ের অনুষ্ঠানে এমন পেঁয়াজের সাজসজ্জা গোটা বিশ্বকে চমকে দিয়েছে।

কিন্তু এমন পেঁয়াজের ফুলের তোড়া কেন? জানা যাচ্ছে কনে নাকি আগেই এমন এক পেঁয়াজের তৈরি ফুলের তোড়া কোথাও একটা দেখেছিলেন। যা দেখে তাঁর খুব পছন্দ হয়। তিনি তাই নিজের বিয়েতেও ফুল নয়, পেঁয়াজের তোড়াকেই প্রাধান্য দিলেন।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026