Lifestyle

হোলি নয়, তবু এদিন রাস্তায় বার হলে ভিজিয়েই ছাড়বে

হোলির দিন রাস্তায় বার হলে রংয়ের ছোঁয়া লাগাটা অস্বাভাবিক নয়। হোলি না হলেও এমন এক জায়গা রয়েছে যেখানে রাস্তায় বার হলে ভেজার হাত থেকে রেহাই নেই।

হোলি ভারতের এমন এক উৎসব যা রং আর জলের খেলা। ওইদিন রাস্তায় বার হলে রং জলে ভিজতে হতেই পারে। কিন্তু হোলি ছাড়া এমনও কিছু উৎসব রয়েছে যা মানুষকে ভিজিয়ে ছাড়ে। একটি উৎসবের সূচনাই হয় মানুষকে ভিজিয়ে। রাস্তায় যিনি বার হন তাঁর হাতে যেমন জল থাকে, পিচকারি থাকে, তেমন আবার হোস পাইপও রাস্তার কোনায় কোনায় রাখা থাকে। যা থেকে মাঝে মাঝেই জল ছেটানো হয় পথচলতি মানুষের ওপর। ভিজে একসা হতে হয় সকলকে।

এমনও হতে পারে যে কেউ রাস্তায় বার হলেন আর পাশ থেকে আচমকা কেউ এসে এক বালতি কনকনে ঠান্ডা জল ঢেলে দিয়ে চলে গেলেন। তবে এখানে রং ব্যবহার হয়না। কেবল জল।

কেউ ভিজিয়ে দিয়ে হোলি হ্যায় বলে চেঁচিয়েও ওঠেন না। তবে এদিন সকলের মুখেই থাকে চওড়া হাসি। সকলেই এই জলে ভেজা উৎসবে শামিল হতে রাস্তায় বেরিয়ে পড়েন।

পানামার বিখ্যাত এই উৎসবের নাম লা মোজাদেরা। বাৎসরিক এই উৎসবে ধীরে ধীরে রাস্তা ধরে জলের ট্যাঙ্ক যেতে থাকে আর ভেজাতে থাকে আশপাশের মানুষকে। মানুষ রাস্তায় বার হন এটা নিশ্চিত হয়ে যে ভিজতে হবে।

তবে উৎসবে শামিল হতে সকলেই প্রায় এদিন বেরিয়ে পড়েন রাস্তায়। অবশ্যই ভেজার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে। ভারতের হোলির মতই এই উৎসব। কিন্তু রংয়ের হোলি নয়, এটুকুই যা ফারাক।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026