World

সপ্তাহে ৩ জনের বেশি মানুষের প্রাণদণ্ড কার্যকর হয় এই দেশে

পাকিস্তানের একটি এনজিও সংস্থা। কাজ করে মানবাধিকার নিয়ে। নাম জাস্টিস প্রজেক্ট পাকিস্তান। এই সংস্থাই তাদের একটি রিপোর্টে চমকে দিয়েছে বিশ্বকে। চিন, ইরান, সৌদি আরব, ইরাক এই ৪টি রাষ্ট্রে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মানুষের মৃত্যুদণ্ড হয়। এই তালিকায় পঞ্চম দেশটি পাকিস্তান বলে দাবি করেছে জেপিপি। তাদের দাবি, পাকিস্তানে শেষ ৩০ মাসে ৪৬৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। অর্থাৎ সপ্তাহে প্রায় সাড়ে ৩ জন মানুষের ফাঁসি হয় গড়ে। এরমধ্যে আবার সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড হয় পাকিস্তানের পঞ্জাব প্রদেশে। মোট মৃত্যুদণ্ড প্রাপ্তদের ৮৩ শতাংশই পঞ্জাবের বাসিন্দা। কিন্তু কেন এত কঠোর আইন রয়েছে সে দেশে?

অবশ্যই অপরাধে রাশ টানার লক্ষ্যেই পাক আইন এতটা কঠোর। কিন্তু জেপিপির আরও চাঞ্চল্যকর দাবি হল, এর পরেও তাদের কাছে থাকা তথ্য নাকি বলছে মৃত্যুদণ্ডের এই রমরমা সত্ত্বেও পাকিস্তানে অপরাধমূলক কার্যকলাপে এতটুকু রাশ টানা সম্ভব হয়নি।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026